আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
ফাতওয়া নং: ৩৮৯
তারিখ: ১৩/০৪/২০২৬ ঈ.
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: মেয়ের কাছে কমমূল্যে জমি বিক্রি করা
প্রশ্নের বিবরণ:
আমার ছেলে নেই। কিন্তু আমি যদি আমার মেয়ের কাছ থেকে টাকা নিয়ে সঠিক মূল্য থেকে কমমূল্যে জমি বিক্রি করি তাহলে কি করা যাবে?
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী আপনি যদি অন্যান্য ওয়ারিশদের মীরাছ থেকে বঞ্চিত করার নিয়তে আপনার মেয়ের কাছে সঠিক মূল্য থেকে কমমূল্যে জমি বিক্রি করেন তাহলে আপনি একারণে গোনাহগার হবেন। কেননা কোন ওয়ারিশকে শরয়ী কোন কারণ ছাড়া মীরাছ থেকে বঞ্চিত করা গুনাহের কাজ। হাদীস শরীফে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি তার ওয়ারিশদের মীরাছ থেকে বঞ্চিত করবে কিয়ামতের দিন আল্লাহ তায়ালা তাকে জান্নাতের অংশীদার হওয়া থেকে বঞ্চিত করবেন।(সুনানে ইবনে মাজাহ হাদীস নং২৭০৩) । তবে যদি এমন নিয়ত না থাকে তাহলে জায়েয আছে।
خرج الامام ابن ماجه في سننه (٢٧٠٣) عن انس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم من فر من ميراث ورثته قطع الله ميراثه من الجنة يوم القيامة
وفي الخلاصة(٤/٤٠٠) ولو وهب جميع ماله لابنه جاز في القضاء وهو اثم نص ان محمدا هكذا في العيون
وفي عباد الرحمن (٧/٣٧٦) اپنی زندگی میں میراث تقسیم کرتے ہوئے تمام ورثوں کو ان کا حق دینا ضروری ہے انتهى، والله أعلم بالصواب۞
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ