মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ৩৯০ তারিখ: ১৩/০৪/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: কুড়ে পাওয়া জিনিস,বাবার টাকা নেওয়া, স্বামীর পায়ের নিচেঁ স্ত্রীর বেহেশত প্রসঙ্গে।

প্রশ্নের বিবরণ:

১. আসসালামু আলাইকুম। মাননীয় মুফতী সাহেব হুজুর, আমি আমার বাবার অল্প কিছু টাকা না বলে খরচ করেছি। এখন করণীয় কি ? ২.স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত না কি? দলীল দিয়ে জানাবেন। ৩. আমি ছোটবেলা স্বর্ণের একটি জিনিস কুড়ে পেয়েছি । কিন্তু আমি জানি জিনিসটি কার। তবুও আমি দেই নাই । কিন্তু এখন যদি দিয়ে দেই তাহলে সমস্যা হতে পারে। এখন আমি কি করবো?

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

১,বাবাকে না জানিয়ে তার টাকা পয়সা নেওয়া বা খরচ করা সন্তানের জন্য বৈধ নয়। সুতরাং আপনার বাবাকে যদি টাকা খরচ হওয়ার কথা বলা সম্ভব হয় এবং বাবা ঐ টাকার দাবি ছেড়ে দেন তাহলে ওই টাকা ফেরত দিতে হবে না। আর যদি তাকে বলা অসম্ভব হয় তাহলে যেকোনোভাবে তার কাছে ঐ পরিমাণ টাকা পৌঁছালেই আপনি তা থেকে দায়িত্ব মুক্ত হয়ে যাবেন। ২, স্বামীর পায়ের নিচেঁ স্ত্রীর বেহেশত এই বাক্যটি কোন হাদিসে পাওয়া যায় না। তবে কিছু হাদীসে তার মর্মার্থ পাওয়া যায়। যেমন এক হাদিসে এসেছে একবার এক নারী সাহাবী কোন প্রয়োজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলেন। যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার কি স্বামী আছে ? সে বলল জি আছে। নবীজী বললেন তার সঙ্গে তোমার আচরণ কেমন? সে বলল আমি যথাসাধ্য তার সঙ্গে ভালো আচরণ করার চেষ্টা করি। তখন নবীজী বললেন, হ্যাঁ তার সঙ্গে তোমার আচরণের বিষয়ে সজাগ থাকো । কারণ সে তোমার জান্নাত বা তোমার জাহান্নাম। (মুসনাদে আহমাদ হাদীস নং১৯০০৩ মুস্তাদরকে হাকিম হাদীস নং ২৮১৮ ইমাম হাকেম রহীমাল্লাহ বলেন যে, এই হাদীসটি সহীহ।) ৩, আপনাকে ঐ স্বর্ণের জিনিসটি তার মালিকের কাছেই পৌঁছে দিতে হবে । কেননা শরয়ী কোন কারণ ছাড়া অন্যের সম্পদ গ্রহণ করা জায়েয নেই । আর “সমস্যা হতে পারে” এটা শরয়ী কোন কারণ নয়।
 اخرج الامام احمد" فی مسنده"عن الحصين بن محصن ان عمت له اتت النبي صلى الله عليه وسلم وقال اذات زوج انت؟ قالت نعم قال كيف انت له؟ قالت ما الوه الا ما عجزت عنه قال فانظري اين انت منه فانها هو زواجنتك ونارك(رقم الحديث ١٩٠٠٣, المستدرك على الصحيحين ٢٨١٨) والحاكم صححه ووافقه الذهبي(  وفي فتح القدير (٥/٣٦٨) ومن سرق من ابويه او ولده او ذي رحم محرم منه لم يقطع  وفي قواعد الفقه (٧٣) لا يجوز لاحد ان ياخذ مال احد بلا سبب شرعي  وفي الهندية(٢/٢٩٩) ونوع اخر يعلم ان صاحبه يطلبه كالذهب والفضة وسائر العروض واشباهها وفي هذا الوجه له ان ياخذها ويحفظها ويعرفها حتى يوصلها الى صاحبها

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ