আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: তালাকের অধিকার
প্রশ্নের বিবরণ:
আসসালামু আলাইকুম মুফতি সাহেব আমার স্বামী তার রাগের সময় আমাকে বলেছিলো " তোমার যদি মনে হইয়া থাকে তোমার বান্ধবীরা ঠিক ,আমি তোমাকে ভালোবাসি না, কেয়ার করি না, প্রোটেক্টিভ না তোমার জন্য তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবা, Soon।" এর বিপরীতে আমি তাকে উত্তর দিয়েছিলাম: "এর থেকে আমার মৃত্যু ভালো।" স্বামী (পুনরায় জোর দিয়ে)বলে: যেটা বলছি সেটাই করবা, যদি বিন্দু মাত্র মনে হইয়া থাকে।" এরপর আমি বলেছিলাম, "আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক বেশি সারাজীবন বাসবো এই কালেও ওই কালেও।" তারপর অন্য বিষয় নিয়ে কথা হয়েছে আমাদের মধ্যে। ১. স্বামীর এমন কথায় যেখানে তিনি আমাকে বলেছেন "তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবা" এই কথায় কি ইসলামি শরিয়ত মোতাবেক স্ত্রীর কাছে তালাক প্রদানের কোনো অধিকার বা 'তাফউইজে তালাক' (তালাকের ক্ষমতা অর্পণ) হস্তান্তরিত হয়েছে? ২. এই কথা বলার পর যদি দুই মাস অতিবাহিত হয়ে যায় এবং এর মধ্যে দাম্পত্য জীবন স্বাভাবিক থাকে, তবে কি দুই মাস পরেও সেই কথার ওপর ভিত্তি করে স্ত্রীর তালাক দেওয়ার কোনো শরয়ি অধিকার অবশিষ্ট থাকে? নাকি এই প্রস্তাব বা অধিকার একটি নির্দিষ্ট মজলিস বা সময়ের সাথে সীমাবদ্ধ?
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ