মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ৪০৪ তারিখ: ০৫/০৫/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: তালাক,ও পুনরায় গ্রহন

প্রশ্নের বিবরণ:

আসসালামু আলাইকুম। জনাব আমি আমার গ্রামেই এক মেয়েকে পছন্দ করে বিয়ে করি।পরক্ষণে পরিবারে বিভিন্ন সমস্যার কারনে তাকে তালাক করি।কয়েক বছর পর সে আবার বিয়ে করে।বিয়ের প্রাই দুই বছর হলো ,এখন সে বারবার ফোন করে।অনেক মানুষ বলতে পাঠায় ।আমি যেন তাকে আবার বিয়ে করি।এখন সে আরেকজনের স্ত্রী।আমি তাকে নিয়ে চাইলে সে বর্তমান স্বামিকে তালাক দিবে ।এ বিষয়ে শরিয়ত সম্মত সমাধানের আশা করছি।

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী ঐ মহিলা যদি কোন ওযরের কারণে বাস্তবেই তার বর্তমান স্বামীর সঙ্গে সংসার করতে না চায়, তাহলে প্রথমে তাদের বিবাহ শরীয়ত সম্মত উপায়ে বিচ্ছিন্ন করতে হবে। চাই তা স্বামীর থেকে তালাকের অধিকার নিয়ে নিজের উপর তালাক প্রয়োগ করে হোক অথবা খোলা তালাকের মাধ্যমে হোক অর্থাৎ কিছু অর্থ দিয়ে বা মোহর মাফ করার শর্তে তালাক নিয়ে হোক। এরপর তাকে ঐ স্বামীর ইদ্দত পালন করতে হবে। তারপর আপনি তাকে বিবাহ করতে পারবেন।
 قوله تعالى: فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به۞  وفي الفتاوى الهندية(١/٥٤٨) إذا تشاق الزوجان وخاف أن لا يقيما حدود الله فلا بأس بأتفتدي نفسها منه بمال يخلعها به فإذا فعلا ذلك وقعت تطليقه بائنة ولزمها المال۞  وفي الفتوى التاتارخانية(٥/٥) وإذا تشاق الزوجان وخافا أن لا يقيما حدود الله تعالى فلا باس بأن تفتد نفسها منه بمال يخلعها۞  وفي الهداية(٢/٤٠٤) وان تشاق الزوجان وخافا ان لا يقيما حدود الله فلا بأس بأن تفتدى نفسها منه بمال يخلعها به۞  وفي كتاب النوازل (١٠/٢٧) میاں بیوی کا جب ساتھ رہنا ممکن نہ رہے اور شوہر طلاق بھی نہ دے۔تو ایسی صورت میں شریعت نے بیوی کو یہ حق دیا ہے کہ وہ کچھ دے دلا کر یا اپنا مہر معاف کر کے شوہر سے طلاق لے لے۞ انتهي و الله تعالي اعلم بالصواب-

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ