মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ৪০৬ তারিখ: ০৩/০৫/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: হালাল হারাম

প্রশ্নের বিবরণ:

আমি একজন ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার আমি ইঞ্জিনিয়ারং পাস করাছি ২০১৮ সালে,আমি ইঞ্জিনিয়ারিং ভতি পরিক্ষা দিছি ২০১৪ সালে তখন আমি টাকার বিনিময়ে পরীক্ষার আগের দিন রাতে ভর্তি পরীক্ষার প্রশ্ন পেয়ে জাই। এবং সেই অনুযায়ী পরীক্ষায় প্রশ্ন আসে,এবং আমি পরীক্ষা দিয়ে পাস করি।এখন আমার প্রশ্ন আমি ইঞ্জিনিয়ারিং চাকরি করি যে টাকা ইনকাম করি এটা কি হালাল হবে কিনা?কারণ আমি ভর্তি পরীক্ষার সময় তো প্রশ্নপত্র আগে পেয়ে যাই

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

: টাকার বিনিময়ে প্রশ্নপত্র সংগ্রহ করা মারাত্মক অন্যায় ও কবীরা গুনাহ। রাষ্ট্রীয় আইনেও এটি অনেক বড় অপরাধ। এটি ঘুষের অন্তর্ভুক্ত । আর ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অভিশাপ দিয়েছেন। তাই আপনাকে এই কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা-ইস্তেগফার করতে হবে। তবে আপনি যদি আপনার চাকরির যোগ্য হয়ে থাকেন এবং চাকরির দায়িত্ব ঠিকমত আদায় করে থাকেন তাহলে আপনার বেতন হালাল হবে। কেননা বেতন হালাল হওয়ার সম্পর্ক কাজের যোগ্যতা ও দায়িত্ব পালনের সাথে।
 أخرج الإمام أبو داود في سننه(٢/١٠٢٠)عن عبد الله بن عمرو قال: لعن رسول الله صلى الله عليه و سلم الراشي و المرتشي رقم الحديث-(٣٥٨٠)  وفي البحر الرائق (٦/٤٤٠) الرشوة بكسر الراء ما يعطيه الشخص للحاكم أو غيره ليحكم له أو يحمله على ما يريد  وفي الموسوعة الفقهيىة(٢٢/٢٢٢) ويحرم طلب الرشوة وبذلها و قبولها كما يحرم عمل الوسيط بين الراشي و المرتشي  في عباد الرحمن (٦/٣٤٦) کیا فرماتے ہیں علمائ کرام اس مسئلہ کے بارے میں کہ ایک شخص محنت ولگن کے ساتھ ادارے سے کیسی فن میں ڈپلومہ کرتا ہے اور اس ڈپلومہ کی بنیاد پر کوئی ملازمت اختیار کرتا ہے جبکہ دوسرا شخص نقل ،سفارش اور رشوت کی ذریعے کی سند حاصل کر کے اس کی بنیاد پر ملازمت اختیار کرتا ہے شرعا ا یسی ملازمت کا کیا حکم ہے؟ جواب ـ ڈپلومہ وغیرہ کی سند در اصل اس بات کی شہادت ہوتی ہے کہ حامل سند اس کام کی صلاحیت و اہلیت رکھتا ہے،سو کوئی بغیر سندکے مذکورہ ذمہ داری کی صلاحیت و اہلیت اگر رکھتا ہو تو ملازمت جائز ہے اور وہ تنخواہ لینا بھی جائز ہے اگرچہ ملازمت حاصل کرنے کے لیئے جعلی سند کے ذریعے باور قرایا ہو یا نقل ورشوت کے ذریعہ حاصل کی ہوئی سند پیش کی ہو اس لے کے اصل مطلوب کام کی صلاحیت ہے سند بذات خود مطلوب نہیں ہے ،البتہ نقل ،رشوات کے ذریعے سند حاصل کرنا بڑا گناہ ہے اس لیے توبہ و استغفار ضروری ہے ،لیکن ملازمت اور تنخواہ کے جواز کا دار ومدار سند پر نہیں ہے، استعداد اور صلاحیت پر ہے..انتهى، والله أعلم بالصواب...

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ