আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: তালাকের মাসালা
প্রশ্নের বিবরণ:
আসসালামু আলাইকুম প্রিয় মুহতরাম সাহেব,388 নাম্বার প্রশ্নটা আমি করেছি, আসলে ওই জায়গায় যে উওরটা দিছেন আমি পুরো বিষয়টা বুঝতে পারি নাই, যদি একটু সহজ করে একটা একটা করে বুঝিয়ে দিতেন তাইলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। আপনারা বলেছি যে ২য় ঘটনায় কোন তালাক হয়নি, কিন্তু ওই জায়গায় কিছু বাক্য এমনই আছে যে তালাকের নিয়তে বলছি সেই ক্ষেত্রে কি এই শব্দ ধারা তালাক হবে না, এই বিষয়টা একটু বুঝিয়ে দিলে ভালো হয় ২/ আমার মনে সন্দেহ দূর করার জন্য যদি ধরে নেই যে ১ম ঘটনায় ছেড়ে দিলাম বা দিয়ে দিলাম বলেছি এই ক্ষেত্রে এক তালাক হয়ে গেছে আর এইটা রুজ করা হয়েছে, তো পরে যেই কিনায়া শব্দ ব্যবহার করছি সেই ক্ষেত্রে যদি ওই শব্দ ব্যবহার করার সময় যদি নিয়ত থাকে সেই ক্ষেত্রে কত তালাক পতিত হবে। আমি একটা জায়গায় দেখেছি যে কিনায়া শব্দের ক্ষেত্রে এক তালাক বায়েন পতিত হয়,তো সেই ক্ষেত্রে আমি যে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভাবে কিনায়া শব্দ ব্যবহার করছি যদি নিয়ত থাকে তালাকের তাইলে কি প্রথম একটা শব্দের কারনে এক তালাকের বায়েন পতিত হলে পরে আর কোন শব্দের ধারা তালাক পতিত হবে,নাকি এক তালাকের বায়েন পতিত হওয়ার পর আর কোন কিনায়া শব্দের ধারা তালাক হয় না,যদি এই বিষয়টা একটু সহজে বুঝিয়ে দিতেন, আসলে এই বিষয়টা নিয়ে অনেক সমস্যায় আছি। ৩/ যদি ধরে নিলাম যে আমি ছেড়ে দিলাম কথাটা বলেছি এবং আমি যেই কিনায়া শব্দ ব্যবহার করেছি আলাদা সময়ে আলাদা ভাবে সব গুলো বলার সময় তালাকের নিয়ত ছিল সেই ক্ষেত্রে এই গুলো বলার কারনে এই মোট কত তালাক পতিত হবে। আর এখন আমরা এক সাথে সংসার করার জন্য কি করতে হবে, আমাদের একটা বাচ্ছা আছে আমি আমার স্ত্রীকে সাথে এক সাথে থাকতে চাই। কেউ বলে যে তিন তালাক হয়ে গেছে এখন এক সাথে থাকলে হলে শরিয়া মুতাবেক হিল্লা করতে হবে এখন কি করব কিছুই বুঝতে পারছি না, দয়া করে একটা সঠিক সমাধান দিয়ে আমাকে সাহায্য করবেন। দয়া করে পুরো বিষয় যদি সহজ ভাবে বুঝিয়ে দেন তাইলে আমার জন্য অনেক উপকার হবে, এই বিষয় টা নিয়ে অনেক মানুষিক ভাবে টেনশনে আছি এখন এমন একটা অবস্থা হইছে আমাদের মাঝে সম্পর্ক ছিন্ন হওয়ার পথে।
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ