মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ৪১৪ তারিখ: ২৯/০৪/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: ফিতরা আদায় ও বিতরণ প্রসঙ্গে।

প্রশ্নের বিবরণ:

প্রশ্ন: বিনীত নিবেদন এই যে, আমরা গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন যাবত আমাদের এলাকার সকলের ফিতরা একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি (সদ্দার)এর নিকট জমা করে থাকি। পরবর্তীতে উক্ত ফিতরার অর্থ নিজ জামাত ও বাহিরের জামাতের ফকীর-মিসকিন, নব-মুসলিম এবং বাহিরের বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়। এছাড়াও নির্ধারিতভাবে ২৫% অর্থ নিজ মক্তব এবং ২৫% অর্থ নিজ হাফিজিয়া মাদরাসায় প্রদান করা হয়ে থাকে। এই অর্থ দ্বারা মাদরাসার শিক্ষকবৃন্দের বেতন প্রদান এবং নির্মাণ কাজের ব্যয় নির্বাহ করা হয়। উল্লেখ্য, আমাদের মাদরাসার ছাত্রদের নিকট থেকে কোন প্রকার বেতন গ্রহণ করা হয় না । এমতাবস্থায় আপনার নিকট আমাদের বিনীত প্রার্থনা এই যে, ফিতরা আদায় ও বিতরণের সঠিক শরীয়তসম্মত নিয়মাবলী সম্পর্কে আমাদেরকে দিকনির্দেশনা প্রদান করে আমাদের সমাজকে শরীয়াহ অনুযায়ী সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

সমাধান: প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী ফিতরা গরীব-মিসকিনদের হক। ফিতরার টাকা দিয়ে ইমাম gyqvwh&hb ও শিক্ষকবৃন্দের বেতন বা কোন ধরনের নির্মাণ কাজে ব্যয় করা সম্পূর্ণ নাজায়েয। উক্ত টাকা বিতরণের ক্ষেত্রে প্রথমে নিজের জামাতের গরীব-মিসকিনদের দিবে। এরপর চাইলে বাহিরের জামাতের ফিতরা গ্রহণের উপযুক্ত ব্যক্তিদের দিতে পারবে। ফিতরার টাকা আদায়ের ক্ষেত্রে এককভাবেও আদায় করা যায় এবং সকলের টাকা জমা করে সম্মিলিতভাবেও আদায় করা যায়। উল্লেখ্য, মাদরাসার ছাত্রদের থেকে বেতন না নেওয়াটা ফিতরার টাকা দিয়ে শিক্ষকদের বেতন দেওয়ার জন্য ওযর হিসেবে গণ্য হবে না।
 في حاشية الطحطاوي على مراقي الفلاح (٧٢٢) والافضل صرفها للاقرب فالاقرب من كل رحم محرم منه ثم جيرانه ثم لاهل محلته ثم لاهل حرفته ثم لاهل بلدته ۞  وفي الشامية(٣/٢٩٣) وفي الظهيرية. ويبدأ في الصدقات بالاقرب ثم الموالي ثم الجيران۞  وفي الدر المختار (٣/٣٢٥) وصدقة الفطر كالزكاة في المصارف وفي كل حال الا في جواز الدفع الى الذمي۞  وفي المحيط الرضوي (١/٥٧٥) والصدقة الفطر كالزكاة في حق المصارف۞  وفی فتاوی دار العلوم دیوبند(٦/٣٢٨) الجواب مصرف زکوۃ و صدقۃ الفطر اور قیمت چرم قربانی ایک ہے یعنی جن لوگوں کو زکوۃ دینا درست نہیں ہے ان کو صدقہ فطر اور قیمت چرم قربانی دینا بھی درست نہیں ہے۞ وفی فتاوی دار العلوم زکریا(٣/٢٢٣) صدقات واجبہ کی ادائےگی کے لیے ضروری ہے کہ ان کو مصارف فقراء وغیرہ پر بطور تملیک بلا عوض کیا جائے لہذا تنخواہ میں دینا جائز نہیں اگر کار کنان مدرسہ بغیر شرعی حیلے کی تنخواہ میں دیں گے تو زکوۃ و غیرہ ادا نہیں ہوگی۞..انتهى، والله  أعلم بالصواب

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ