মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ৪২১ তারিখ: ০৩/০৫/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: তালাক প্রসঙ্গে

প্রশ্নের বিবরণ:

স্বামী-স্ত্রীর মধ্যে খাবার রান্না করা নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী খুব রেগে গিয়ে স্ত্রীকে আঘাত করতে উদ্যত হয়। তখন তাদের ছেলে বাধা দেয়। এতে স্বামী আরও রাগান্বিত হয়ে স্ত্রীকে উদ্দেশ্য করে বলে— “তোর ছেলে যদি বাড়িতে ওঠে, তবে তুই এক তালাক।” এরপর আবার বলে— “তুই যদি বাড়িতে উঠিস, তবে তোর উপর এক তালাক।” এ অবস্থায় শরীয়তের দৃষ্টিতে উক্ত কথাগুলো শর্তযুক্ত তালাক হিসেবে গণ্য হয়। এখন প্রশ্ন হলো: যদি স্বামী পরবর্তীতে তালাক কার্যকর হওয়ার আগে নিজেই স্ত্রী ও ছেলেকে বাড়িতে উঠার অনুমতি দেয় বা তালাক ফিরিয়ে নিতে চায়, তাহলে কি উক্ত শর্তযুক্ত তালাক কার্যকর হবে? নাকি অনুমতি দেওয়ার কারণে তালাক বাতিল হয়ে যাবে?

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

তালাককে কোন শর্তের সাথে যুক্ত করার পর পরবর্তীতে কখনো ঐ তালাক বা শর্ত কোনটিকেই প্রত্যাহার করা যায় না। প্রত্যাহার করলেও তা বাতিল হয় না। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে স্বামী যদি স্ত্রী ও ছেলেকে বাড়িতে উঠার অনুমতি দেয় বা তালাক ফিরিয়ে নেয়, এরপর যদি শর্ত পাওয়া যায় তাহলেও তালাক কার্যকর হবে।
 في الدر المختار (٥/٤٥٨) لما مر أنه تعليق وهو لا يبطل بجنون ولا رجوع  وفي الهداية(٢/٣٨٥) وإذا اضافه الى الشرط وقع عقيب الشرط مثل أن يقول لامراته إن دخلت الدار فأنت طالق وهذا بالاتفاق  وفي عباد الرحمن (٥/٧٣) سوال۔۔۔۔۔ زاید نے دوران جھگڑا اپنی بیوی سے کہا کہ تو اگر گھر سے باہر نکلی تو تجھے تین طلاق اور اگر تمہارے فلاں رشتہ دار ائی تو تجھے تین طلاق پھر اسی مجلس میں اس کی بیوی جانے لگی تو زائد نے پیچھے سے اواز دی کہ چل ٹھیک ہے تمہاری مرضی یعنی جانے اور نہ جانے کا اختیار ہے۔۔۔۔۔۔جو اپ زائد کا اپنی بیوی کو پیچھے سے اواز دینا کہ ٹھیک ہے تمہارے مرضی ہے اس سے زاید کی نیت اگر تعلیق کو ختم کرنے کی بھی ہو یعنی رجوع عن التلیق کی بھی ہو تب بھی اس کا اعتبار نہیں کیونکہ تعلیق رجوع سے ختم نہیں ہوا کرتی اس طرح اس کے نکلے سے تین طلاقیں واقع ہو گئی اور مذکورہ میاں بیوی کا باہمی تعلق ختم ہو چکا  اوفی محمودیہ(١٩/٢١٦) اگر اپ کی بیوی اپنے ماموں ابراہیم کے گھر گئی اور ماموں کے سامنے اگئی تو اپ کی شرط کے مطابق بیوی پر طلاق واقع ہوگئ شرط پر طلاک کو معلق کر دینے کے بعد شرط کے واپس لینے کا حق نہیں رہتا۞..انتهى، والله أعلم بالصواب

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ