আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
ফাতওয়া নং: ৪৩২
তারিখ: ২৮/০৬/২০২৬ ঈ.
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: টয়লেটে ওযু করা প্রসঙ্গে
প্রশ্নের বিবরণ:
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ, আশা করি আপনি ভালো আছেন। সম্মানিত মুফতি সাহেবের কাছে আমার জানার বিষয় হল । আমাদের প্রতিষ্ঠানের টয়লেটের গঠনশৈলী নিয়ে আমার একটি দ্বীনি জিজ্ঞাসা ছিল। বাথরুমটি ৫ ফিট দৈর্ঘ্য এবং ৪ ফিট প্রস্থের। এর এক পাশে টয়লেটের জন্য নির্ধারিত স্থান এবং অন্য পাশে অজু করার জন্য একটি পানির কল (ট্যাপ) রয়েছে। অর্থাৎ একই সীমানার ভেতর টয়লেট এবং অজুখানা অবস্থিত। এমতাবস্থায়, শরীয়তের দৃষ্টিতে নিম্নোক্ত বিষয়গুলো সম্পর্কে আপনার দিকনির্দেশনা আশা করছি: ১. প্রবেশ ও বের হওয়ার দোয়া: আমি যদি বাথরুমে প্রবেশ করার সময় মাসনুন দোয়া পড়ে প্রবেশ করি, তবে বের হওয়ার দোয়াটি ঠিক কখন এবং কোথায় পাঠ করব? বাথরুমের মূল দরজা থেকে বের হওয়ার পর নাকি টয়লেটের নির্দিষ্ট অংশ থেকে সরে আসার পর? ২. অজুর দোয়া: যেহেতু একই জায়গায় টয়লেট এবং অজুর ট্যাপ রয়েছে, তাই অজুর শুরুতে 'বিসমিল্লাহ' এবং অজুর মাঝখানের দোয়াগুলো কি আমি সেখানে দাঁড়িয়ে পাঠ করতে পারব? ৩. পবিত্রতা: এই পরিবেশে জিকির বা দোয়া মনে মনে করা উত্তম নাকি মুখে উচ্চারণ করা যাবে? আপনার মূল্যবান উত্তরের অপেক্ষায় রইলাম। দলিল ভিত্তিক জানালে খুব উপকৃত হতাম । জাযাকাল্লাহু খাইরান।
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
: প্রশ্নোক্ত বাথরুমে টয়লেটের স্থানটি যদি অযুর স্থান থেকে একটু উঁচু হয়, টয়লেট ও অযুর অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত থাকে, কমোডে পর্যাপ্ত পানি ঢালার কারণে যদি দৃশ্যমান কোনো নাপাকি না থাকে, হাইকমোড হলে ঢাকনা দ্বারা তা বন্ধ রাখা হয় তাহলে টয়লেটের নির্দিষ্ট স্থান থেকে সরে আসার পর বাথরুমের ভেতরেই টয়লেট থেকে বের হওয়ার দোয়া, অযু ও গোসলের দোয়া এবং অন্যান্য মাসনূন দোয়া ও যিকিরগুলো মুখে উচ্চারণ করেই পড়া যাবে।
আর যদি বাথরুম অপরিচ্ছন্ন থাকে এবং ভেতরে দুর্গন্ধ থাকে, তাহলে বাথরুম থেকে বের হওয়ার পর দোয়া-কালাম মুখে উচ্চারণ করে পড়তে পারবে।
أخرج البخاري في صحيحه (١/٤٤)عن عايشة رضي الله تعالى عنها أنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم يتكي في حجري وأنا حائض فيقرأ القرآن
وفي فيض الباري (١/٣٧٦) أنه يكره قراءه القرآن عند الجنازة قبل الغسل وحوالى النجاسة وليس هكذا في الحائض، فإن نجاستها مستورة تحت الثياب
وفي رد المحتار (١/١٥٦) وسننه وكسنن الوضوء سوى الترتيب وادابه كآدابه (قوله) كاسنن الوضوء أي من البداية بالنية والتسمية والسواك والتخليل والدلك والولاء و اخذ ذلك في البحر من قوله ثم يتوضأ قوله سوى الترتيب أي المعهود في الوضوء والا فالغسل له ترتيب آخر بنية المصنف بقوله باديا عن ابي السعود واقوال ويستثني الدعاء أيضا فانه مكروه كما في نور الايضاح قوله ادابه كاداب نص عليه في البدائع قال الشرنبلالى ويستحب ان لا يتكلم بكلام مطلقا اما كلام الناس فلكراهة حال الكشف واما الدعاء فلأنه في مصب المستعمل ومحل الاقذار والاوحال أقول قد عد التسمية من سنن الغسل فيشكل على ما ذكره تامل
وفي فتاوى دار العلوم زكريا(١/٦٢٦) غسل خانہ میں بیت الخلاء کا ڈھکن بند ہے اور صفائی وغیرہ کا اہتمام بھی ہے تو بوقت وضو ادعیہ اور بسم اللہ وغیرہ پڑھ سکتے ہیں- بخاری شریف کی روایت سے بھی اس مسئلہ کی طرف اشارہ ہوتا ہے------عن عايشة رضي الله تعالى عنها أنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم يتكي في حجري وأنا حائض فيقرأ القرآن-(بخاري شريف ١/٤٤)
قال النووي رحمه الله فيه جواز قراءة القرآن مضطجعا ومتكئا على الحائض بقرب النجاسة. وقال العيني رحمه الله غرض البخاري الدلالة على جواز القراءة بقرب موضع النجاسة(عمدة القاري٣/١٠٤)... مذکورہ بالا روایت اور تشریح سے معلوم ہوتا ہے کہ جب نجاست چھپی ہوئی ہو اور ظاہری محل صاف ہو تو بسم اللہ، ادعیہ وغیرہ پرہ سکتے ہیں، لہذا صورت مسئولہ میں بیت الخلاء کا ڈھکن بند ہے اور جگہ بھی صاف ہے تو بسم اللہ، ادعیہ مأثورہ وغیرہ پڑھنا چا ہئے* انتهى، والله أعلم بالصواب
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ