মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ৪৩৬ তারিখ: ১৩/০৫/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: যিহার

প্রশ্নের বিবরণ:

আমার স্ত্রী কে আমার ভালো লাগতো না, আমি ভাবতাম আমি আরও সুন্দরী দেখে বিয়ে করতে পারবো। সেজন্য আমি আমার স্ত্রী কে বলতাম তুমি যদি সঠিক সময়ে বিয়ে করতে তাহলে এতদিনে আমার মতো তোমারও একটা ছেলে থাকতো। তারপর আমি বলতাম তোমাকে খালাম্মা খালাম্মা লাগে এবং তুমি আমার মায়ের মতো। তবে আমি তখন জানতাম না যে এগুলো বলার কারণে যিহার হতে পারে বা আমার স্ত্রী আমার কাছে হারাম হতে পারে। এখন আমার জানার বিষয় হলো এগুলো বলার কারণে আমার স্ত্রী কি হারাম হয়ে গেছে এবং কাফফারা দিতে হবে কি?

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

প্রশ্নে উল্লিখিত ”তুমি আমার মায়ের মত” কথাটি বলার সময় যিহারের নিয়ত থাকলে যিহার হবে। সেক্ষেত্রে কাফফারা আদায় করা ছাড়া স্ত্রীর সাথে সহবাস করা বৈধ হবে না। আর যদি যিহার বা স্ত্রী হারাম হওয়ার নিয়ত না থাকে,তাহলে স্ত্রী পূর্বের মতই হালাল থাকবে।
 في الفتاوى الهندية(١/٥٦٤)قال لها أنت مثل أمي ولم يقل علي ولم ينوى شئا لا يلزمه في قولهم۞  وفيه أيضا(١/٥٦٤) ولو قال لها أنت مثل أمي أو كأمي ينوى فإن نوى الطلاق وقع بائنا وإن نوى الكرامة أو الظهار فكما نوى  وفي مجمع الأنهر(٢/١١٨) ولو قال لها أنت علي مثل أمي أو كأمي فإن نوى الكرامة صدق أو الظهار فظهار أو نوى الطلاق فبائن---وإن لم ينوى شيئا فليس بشئ۞  وفي التاتارخانية(٥/١٧٠)إذا قال لها أنت مثل أمي يريد به التحريم فهو ظهار وإن تكن له نية فهو باطل۞..انتهى، والله أعلم بالصواب...

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ