মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ৪৪১ তারিখ: ০৯/০৫/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: তালাক

প্রশ্নের বিবরণ:

আমি আমার স্ত্রী কে সবসময় ঘৃণা করতাম এবং আমি সবসময় নিয়ত করতাম আমার স্ত্রী কে তালাক দেবো। তারপর আমার স্ত্রীর সাথে মাঝেমধ্যে ঝগড়া হতো, তখন আমি আমার স্ত্রী কে বলতাম তুমি চলে যাও। চলে যাও বলার সময় আমি মনে মনে নিয়ত করতাম আমি আমার স্ত্রী কে তালাক দিয়ে দেবো। তারপর মাঝেমধ্যে আবার যখন আমার স্ত্রীর সাথে ঝগড়া হতো তখন আমি আমার স্ত্রী কে বলতাম চলে যাও, তখন আমি মনে মনে নিয়ত করতাম সে যদি চলে যায় তাহলে চলে যাক, আমিও আমার স্ত্রী কে তালাক দেবো। তারপর আমার স্ত্রী রাগ করে তাদের বাড়িতে চলে যেতো। তারপর আবার আমার কাছে ফিরে আসতো। এখন আমার জানার বিষয় হলো: স্ত্রী কে চলে যাও বলার সময় আমি যে মনে মনে নিয়ত করতাম আমি আমার স্ত্রী কে তালাক দেবো। এসব নিয়তের জন্য আমার স্ত্রী কি তালাক হবে?

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

না, আপনার স্ত্রীর উপর কোন তালাক কার্যকর হয়নি।
 في الهداية(٢/٣٥٣) واما الضرب الثاني وهو الكنايات لا يقع بها الطلاق الا بالنية او بدلالة الحال لانها غير موضوعة للطلاق بل تحتمله وغيره فلا بد من التعيين او دلالته  وفي رد المختار (٤/٥١٧) قوله فنحو اخرجي اذهبي وقومي اي من هذا المكان لينقطع الشر فيكون ردا او لانه طلقها فيكون جوابا  وفي الهداية(٢/٣٥٤)و اخرجي واذهبي وقومي وابتغي الازواج لانها تحتمل الطلاق وغيره فلابد من النية  وفي الاشباه والنظائر(١٩٦) ومنها شك هل طلق ام لا لم يقع  وفي كتاب النوازل (٩/٢٨٦) جواب شریعت میں محض شکوک اور شبہات کا کوئی اعتبار نہیں ہے لہذا محض شک کی بنا پرکوئ طلاق نہ ہوگیانتهى، والله أعلم بالصواب...

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ