মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ৪৪৩ তারিখ: ০৯/০৫/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: তালাক

প্রশ্নের বিবরণ:

আমি এতদিন খুবই খারাপ পর্যায়ে ছিলাম। আমার স্ত্রী কে আমার জীবনে মেনে নিতে পারতাম না। আমি সবসময় ভাবতাম আমার স্ত্রী যদি আমার জীবন থেকে চলে যায় তাহলে আমি ভালো সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবো। সেজন্য আমি আমার স্ত্রীর সাথে অন্যায় ভাবে মাঝেমধ্যে ঝগড়া করতাম। সে যেন আমার প্রতি বিরক্ত আমাকে ছেড়ে চলে যায়। তারপর ঝগড়ার সময় মাঝেমধ্যে আমি আমার স্ত্রী কে বলতাম চলে যাও। চলে যাও বলার সময় আমি মনে মনে নিয়ত করতাম এবং ভাবতাম আমার স্ত্রী চলে গেলে চলে যাক, এবং আমাদের সম্পর্ক যদি শেষ হয়ে যায় তাহলেই ভালো হবে। তবে এসব নিয়ত করার জন্য আমার স্ত্রী তালাক হতে পারে সেটা আমি জানতাম না। তখন আমি নিয়ত করে "তুমি তালাক বা তোমাকে তালাক বা আমাদের সম্পর্ক শেষ" এরকম নিয়ত করি নাই। আমি জানতাম তালাক বললেই তালাক হবে। কিন্তু এখন আমি জানতে পারলাম চলে যাও বলার সময় তালাকের নিয়ত করলে তালাক হয়ে যায়। এখন আমার এই নিয়তের জন্য আমার স্ত্রী কি তালাক হবে?আমার দ্বিতীয় প্রশ্ন হলো: আমি একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত আছি। আমি যখন আমার স্ত্রী কে বলেছিলাম "তুমি চলে যাও" তখন আমি নিয়ত করে "আমাদের সম্পর্ক শেষ হয়ে যাক" এই নিয়তটি করেছি কিনা সেটা নিয়ে সন্দেহ হচ্ছে। একবার মনে হয় তখন আমি মনে মনে " আমাদের সম্পর্ক শেষ হয়ে যাক " এই নিয়ত করেছি। আরেকবার মনে হয় তখন আমি মনে মনে নিয়ত করে "আমাদের সম্পর্ক শেষ হয়ে যাক" এই নিয়ত করি নাই। আমি এই বিষয় টা নিয়ে চিন্তা করতে করতে পাগলের মতো হয়ে গেছি। এখন আমার জানার বিষয় হলো : আমার প্রথম এবং দ্বিতীয় বিষয়টার জন্য আমার স্ত্রী কি তালাক হবে?

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী "চলে যাও " শব্দটি এমন একটি কেনায়া শব্দ যার জন্য সর্বাবস্থায় নিয়ত জরুরী । আর নিয়তের ব্যাপারে যেহেতু আপনার সন্দেহ রয়েছে তাই আপনার স্ত্রীর উপর কোন তালাক কার্যকর হয়নি। কেননা সন্দেহের কারণে তালাক কার্যকর হয় না।
 في الهداية(٢/٣٥٣) واما الضرب الثاني وهو الكنايات لا يقع بها الطلاق الا بالنية او بدلالة الحال لانها غير موضوعة للطلاق بل تحتمله وغيره فلا بد من التعيين او دلالته  وفي رد المختار (٤/٥١٧) قوله فنحو اخرجي اذهبي وقومي اي من هذا المكان لينقطع الشر فيكون ردا او لانه طلقها فيكون جوابا  وفي الهداية(٢/٣٥٤)و اخرجي واذهبي وقومي وابتغي الازواج لانها تحتمل الطلاق وغيره فلابد من النية  وفي الاشباه والنظائر(١٩٦) ومنها شك هل طلق ام لا لم يقع  وفي كتاب النوازل (٩/٢٨٦) جواب شریعت میں محض شکوک اور شبہات کا کوئی اعتبار نہیں ہے لہذا محض شک کی بنا پرکوئ طلاق نہ ہوگیانتهى، والله أعلم بالصواب...

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ