আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
ফাতওয়া নং: ৪৪৫
তারিখ: ০৪/০৭/২০২৬ ঈ.
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: বিবাহ সম্পর্কে
প্রশ্নের বিবরণ:
বিয়ে পড়ানোর সঠিক শরয়ী নিয়ম কী? নিকাহ সম্পাদনের সময় কোন কোন বিষয় থাকা জরুরি, ইজাব-কবুল কীভাবে করতে হয়, এবং সুন্নত অনুযায়ী নিকাহ পড়ানোর সঠিক পদ্ধতি জানতে চাই। এছাড়া অনেক আলেমকে দেখা যায়, তারা নিকাহ পড়ানোর আগে পাত্রকে ইস্তিগফার, কালিমায়ে তাইয়্যিবা ও কালিমায়ে শাহাদাত পাঠ করান; এরপর ইজাব-কবুল সম্পন্ন করান। এভাবে আগে এসব পড়ানো কি শরীয়তসম্মত ও সুন্নত দ্বারা প্রমাণিত? এ বিষয়ে বিস্তারিত জানালে উপকৃত হব।
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
বিবাহের মজলিসে কমপক্ষে দুজন আকেল বালেক মুসলমান পুরুষ সাক্ষী হিসেবে থাকা জরুরী। আকদের পূর্বে মেয়ের কাছ থেকে তার কোন মাহরাম অলী বিবাহের অনুমতি নিবে। মেয়ের অলি ও ছেলের মধ্যে একজন অপরজনকে বিবাহের প্রস্তাব দিবে আর অপরজন তা গ্রহণ করবে। ইজাব কবুলের আগে খুতবা পাঠ করবে। ইজাব কবুলের পর কোন মিষ্টান্ন দ্রব্য যেমন, খেজুর ইত্যাদি বন্টন করে দিবে। আর পাত্রকে আকদের আগে ইস্তেগফার কালেমায়ে তাইয়্যেবা কালেমায়ে শাহাদাত ইত্যাদি পড়ানোর যে প্রচলন রয়েছে তা কুরআন হাদীস দ্বারা প্রমাণিত নয়।
উল্লেখ্য, আপনার প্রশ্নটি ব্যাপক ও বিস্তৃত হয়েছে। এ উত্তরের পরেও যদি কোন প্রশ্ন থাকে তাহলে সুনির্দিষ্টভাবে পৃথক পৃথক প্রশ্ন করুন।
في الهداية(٢/٣٠٦) ولا ينعقد نكاح المسلمين إلا بحضور شاهدين حرين عاقلين بالغين مسلمين رجلين أو رجل وامرأتين عدلا كانوا أو غير عدل
وفي الدر المختار (٣/٦٦-٦٧)ويندب إعلانه وتقديمه خطبته
وفي مجمع الأنهر(١/٤٦٦)وله شرط خاص به وهوسماع إثنين وينعقدما يجاب وقبول
وفي التاتارخانية(٤/٦)وفي النوازل بازاوردم ويرا بمهر مسمى يصح النكاح بحضرة الشهودإنعقد النكاح بينهما
وفي اپ کے مساءل اور ان كا حل (٥/٢٦)سوال ؛کافی عرصہ سے پہلے ایک دوست کی شادی میں شرکت کی نکاح کے وقت نکاح خوان لڑکے سے قبول کے بعد پہلے تین کلمے پڑھائے پھر دعا کی کچھ دن پہلے ایک اور دوست کی شادی میں شرکت کی وہاں پر مولوی صاحب نے لڑکے سے تین مرتبہ قبول کرانے کے بعد دعا کر دی اور کلمہ نہیں پڑھائی لہذا یہ تحریر فرمائیں کہ کلمے پڑھنے والا نکاح سوئی تھا یا کہ بغیر کلمے کے نئی اس قبول و عجب کے معنی بھی بتائے ۔۔.۔۔جواب نکاح کے لیے ایجاب و قبول شرط ہے یعنی ایک طرف سے کہا جائے کہ میں نے نکاح کیا اور دوسرے طرف سے کہا جائے میں نے قبول کیا ایجاب و قبول ایک بار کافی ہے تین بار کوئی ضروری نہیں اور کلمے پڑھانا بھی کوئی شرط نہیں مگر اج کل لوگ جہالت کی وجہ سے کفر کی بات ہی بکتے رہتے ہیں اس لیے بعض مولوی صاحبان کلمے پڑھا دیتے ہیں تاکہ اگر لڑکے نے نادانی سے کبھی کلمہ کفر وقت دیا ہو تو کم سے کم نکاح کے وقت مسلمان ہو جائے ..انتهى، والله أعلم بالصواب...
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ