মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ৪৪৭ তারিখ: ১০/০৫/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: তালাক

প্রশ্নের বিবরণ:

আমি সবসময় ভাবতাম আমি আমার স্ত্রী কে আমার জীবন থেকে সরিয়ে দেবো, আমি মাঝেমধ্যে ভাবতাম আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেলেই ভালো এবং আমাদের সম্পর্ক শেষ হয়ে যাক। আমি সবসময় এগুলো ভাবতাম। তারপর মাঝেমধ্যে আমার স্ত্রীর সাথে আমার ঝগড়া হতো তখন আমি আমার স্ত্রী কে সত্যি সত্যি আমার মন থেকেই বলতাম "তুমি চলে যাও"। তবে চলে যাও বলার সময় তালাকের নিয়ত করলে তালাক হয়ে যায় সেটা আমি জানতাম না। তবে যখন থেকে আমি জানতে পারলাম তালাকের নিয়ত করলে তালাক হয়ে যায়। তারপর থেকে আমার মনে হচ্ছে আমি যখন আমার স্ত্রী কে বলেছিলাম "তুমি চলে যাও" ঐ মুহুর্তে নিয়ত করে "আমাদের সম্পর্ক শেষ হয়ে যাক" এই নিয়ত করেছিলাম। তবে সঠিকভাবে মনে পড়তেছে না। একবার মনে হয় "আমাদের সম্পর্ক শেষ হয়ে যাক"এই নিয়ত করেছিলাম কিন্তু আরেকবার মনে হয় "আমাদের সম্পর্ক শেষ হয়ে যাক " এই নিয়ত করি নাই। এই নিয়তটি নিয়ে আমি অনেক সন্দেহ আছি। আমি এখন এই বিষয় টা নিয়ে গত তিন মাস ধরে মানসিক ভাবে ভেঙে পড়েছি। এখন আমি জানতে চাই, আমার এসব ঘটনাগুলোর জন্য আমার স্ত্রী তালাক হবে কি? আমি শরীয়ত অনুযায়ী হালাল সমাধান চাই।

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

না, তালাক হবে না। কেননা সন্দেহ থাকলে তালাক কার্যকর হয় না।
في الهداية(٢/٣٥٣) واما الضرب الثاني وهو الكنايات لا يقع بها الطلاق الا بالنية او بدلالة الحال لانها غير موضوعة للطلاق بل تحتمله وغيره فلا بد من التعيين او دلالته  وفي رد المختار (٤/٥١٧) قوله فنحو اخرجي اذهبي وقومي اي من هذا المكان لينقطع الشر فيكون ردا او لانه طلقها فيكون جوابا  وفي الهداية(٢/٣٥٤)و اخرجي واذهبي وقومي وابتغي الازواج لانها تحتمل الطلاق وغيره فلابد من النية  وفي الاشباه والنظائر(١٩٦) ومنها شك هل طلق ام لا لم يقع  وفي كتاب النوازل (٩/٢٨٦) جواب شریعت میں محض شکوک اور شبہات کا کوئی اعتبار نہیں ہے لہذا محض شک کی بنا پرکوئ طلاق نہ ہوگیانتهى، والله أعلم بالصواب...

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ