মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ৪৫৬ তারিখ: ২১/০৫/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: স্ত্রীকে তালাক দেওয়ার পর পুনরায় বিবাহ করা

প্রশ্নের বিবরণ:

সম্মানিত হুজুর সাহেব। আমার প্রশ্ন হল একজন ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দেয় অতঃপর সে স্ত্রীর দ্বিতীয় বিবাহ হয়। এবং তাদের মাঝে স্বামী-স্ত্রীর গভীর মিলন হয়। পরবর্তীতে কোন কারনে সে মহিলা কি ওই স্বামীকে তালাক দিয়ে প্রথম স্বামীকে বিবাহ করতে পারবে ‌।

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী মহিলাটির দ্বিতীয় বিবাহ যদি শরীয়ত সম্মতভাবে সম্পন্ন হয়ে থাকে এবং কোন ওযরের কারণে সে যদি তার বর্তমান স্বামীর সঙ্গে সংসার করতে না চায়, তাহলে প্রথমে তাদের বিবাহ শরীয়ত সম্মত উপায়ে বিচ্ছিন্ন করতে হবে। চাই তার বর্তমান স্বামীর থেকে তালাকের অধিকার নিয়ে নিজের উপর তালাক প্রয়োগ করে হোক অথবা খোলা তালাকের মাধ্যমে হোক অর্থাৎ কিছু অর্থ দিয়ে বা মোহর মাফ করার শর্তে তালাক নিয়ে হোক। এরপর তাকে ঐ স্বামীর ইদ্দত পালন করতে হবে। তারপর সে প্রথম স্বামীকে বিবাহ করতে পারবে।
قوله تعالى: فإن خفتم أن لا يقيا حدود الله فلا جناح عليهما في ما افتدت به وفي الفتاوى الهندية" (٥٤٨/١) اذا تشاق الزوجان وخاف أن لا يقيم حدود الله فلا بأس بأن تفتدى نفسها منه بمال يخلعها به فإذا فعلا ذلك وقت تطليقة بائنة ولزمها المال وفي "الفتاوى التاتارخانية" (٥/٥) إذا تشاق الزوجان وخاف أن لا يقيما حدود الله تعالى فلا بأس بأن تفتدى نفسها منه بمال يخلعها . وفي "الهداية " ( ٤٠٤/٢) وإذا تشاق الزوجان وخاف أن لا يقيما حدود الله فلا بأس بأن تفتدى نفسهامنه بمال يخلعها به وفي الكتاب النوازل " ( ۲۷/۱۰) میاں بیوی کا جب ساتھ رہنا ممکن نہ رہے اور شوہر طلاق بھی نہ دے تو ایسے صورت میں شریعت نے بیوی کو یہ حق دیا ہے کہ وہ کچھ دے دلا کر یا اپنا مہر معاف کر کے شوہر سے طلاق لے لے

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ