মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ৪৬১ তারিখ: ২৮/০৭/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: তালাক

প্রশ্নের বিবরণ:

আমি বর্তমানে আমার স্ত্রী কে নিয়ে অনেক সুখে আছি। তবে বর্তমানে আমি জেনেছি স্ত্রী কে চলে যাও বলার সময় তালাকের নিয়ত করলে তালাক হয়ে যায়। আমি পূর্ববর্তী সময়ে অনেক খারাপ পরিস্থিতিতে ছিলাম। তখন আমি আমার স্ত্রীকে ঘৃণা করতাম এবং অবহেলা করতাম। আমি ভাবতাম আমার স্ত্রী যদি আমার জীবন থেকে চলে যায় তাহলে আমি আরো সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবো। পূর্ববর্তী সময়ে আমার স্ত্রীর সাথে মাঝেমধ্যে ঝগড়া হতো, তখন আমি আমার স্ত্রীকে বলতাম "তুমি চলে যাও", স্ত্রীকে চলে যাও বলার সময় আমি মনে মনে নিয়ত করতাম "আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাক"। এরকম ঘটনা আমাদের মাঝে প্রায় প্রায় হতো। তবে স্ত্রীকে চলে যাও বলার সময় মনে মনে "আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাক" এই নিয়ত করার কারণে আমার স্ত্রী তালাক হতে পারে সেটা আমি জানতাম না। আমি জানতাম তালাক বলেই তালাক হয়। চলে যাও বলার সময় মনে মনে বিভিন্ন নিয়তের কারণে স্ত্রী তালাক হতে পারে সেটা আমি কিছুই জানতাম না। এখন আমার জানার বিষয় হলো : এসব ঘটনার জন্য আমার স্ত্রী তালাক হবে কি ?

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী আপনার বক্তব্য "তুমি চলে যাও"বলার সময় শুধুমাত্র "আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাক" এ নিয়ত বা আশা পোষণ করার দ্বারা আপনার স্ত্রীর উপর কোন তালাক কার্যকর হয়নি। তাই আপনাদের বৈবাহিক সম্পর্ক পূর্বের ন্যায় ঠিক আছে।
 في المصنف لابن ابي شيبة(٩/٦٦٠) عن الحسن في الرجل قال لإمرأته أخرجي استبري اذهبي لا حاجة لي فيك فهي تطليقة إن نوى الطلاق  وفي الهداية(٢/٣٥٣)وأما الضرب الثاني وهو لا يقع بها الطلاق الا بالنية او بدلالة الحال لأنها غير موضوعة للطلاق بل تحتمله وغيره فلابد من التعيين او دلالته  وفي رد المحتار(٤/٥١٧)قوله فنحو أخرجي اذهبي وقومي اي من هذا المكان لينقطع الشر ردا او لانه طلقها فيكون جوابا  وفي الدر المختار(٣/٢٩٧) والكنايات لاتطلق بها قضاء الا بنية او دلالة الحال فنحو أخرجي وأذهبي ففي حالة الرضاء تتوقف على نية وفي الغضب تتوقف الاولان ان نوى وفي مذاكرة الطلاق  وفي الهداية(٢/٣٥٤) وأخرجي واذهبي وقومي وابتغي الازواج لانها تحتمل الطلاق وغيره فلا بد من النية. انتهى، والله اعلم بالصواب

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ