মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ৪৭২ তারিখ: ২১/০৬/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: বিবাহের পূর্বে তালাক

প্রশ্নের বিবরণ:

কেও যদি কোনো নির্দিষ্ট মেয়ের নাম ধরে বলে ওর সাথে বিয়ে হলে তালাক তাহলে কি সেটা কার্যকর হবে ?

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি তালাকের সংখ্যা উল্লেখ না করে তাহলে ঐ মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে এক তালাকে বায়েন কার্যকর হবে। এরপর যদি তারা পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন ঐ স্ত্রীর উপর আর নতুন করে কোন তালাক কার্যকর হবে না। তবে স্বামী পরবর্তীতে শুধু দুই তালাকের মালিক থাকবে।
 في"الهداية"(٢/٣٨٥) وإذا أضاف الطلاق إلى النكاح وقع عقيب النكاح مثل أن يقول لأمرأة إن تزوجتك فأنت طالق أو كل إمرأة أتزوجها فهي طالق۞  في "المحيط الرضوي"(٣/٢٨٠) ولو قال لأجنبية إن تزوجتك فأنت طالق فتزوجها طلقت۞  وفي "ذخيرة الفتاوى"(٤/١٠٣) وإذا قال إن تزوجت فلانة فهي طالق... طلقت۞  وفي "مجمع الأنهر"(٢/٥٦) كقوله لأجنبية إن نكحتك فأنت طالق فيقع إن نكحها۞  وفي "البحر الرائق"كإن نكحتك فأنت طالق فيقع بعده ...انتهى والله تعالى اعلم بالصواب۞

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ