মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ৪৭৬ তারিখ: ২১/০৬/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: তালাক

প্রশ্নের বিবরণ:

আমি আমার স্ত্রীকে পূর্ববর্তী সময়ে এক তালাক দিয়েছিলাম। তারপর আমি আবার আমার স্ত্রীকে এক তালাকের শর্ত দিয়েছিলাম। তবে আমার স্ত্রী তালাকের শর্তটি ভাঙ্গেনি। আমি নিজেও জানতাম আমার স্ত্রী তালাকের শর্ত ভাঙ্গেনি এবং আমার স্ত্রী তালাক হয়নি। আমার স্ত্রী নিজেও বলেছে সে তালাকে শর্ত ভাঙ্গেনি। তারপরও আমার মনে সন্দেহ হতো আমার স্ত্রী হয়তো তালাকের শর্তটি ভেঙে ফেলেছে। আমি ভাবতাম অতীতে এক তালাক দেওয়ার জন্য এবং বর্তমানে তালাকে শর্ত দেওয়ার জন্য আমার স্ত্রী হয়তো সর্বমোট দুই তালাক হয়ে গেছে। তারপর আমি আমার স্ত্রীকে আমার কাছে ডেকে নিয়ে আসি। তারপর আমি আমার স্ত্রীর কাছে কোন কিছু জিজ্ঞাসা না করে, আমি আমার স্ত্রীকে বলেছিলাম "তুমি দুই তালাক হয়েছো"। তারপর আমার স্ত্রী বলছে সে আমার শর্তটি ভাঙ্গেনি সেজন্য সে দুই তালাক হয়নি। তারপর আমিও বুঝতে পেরেছি আমার স্ত্রী শর্তটি ভাঙ্গেনি এবং দুই তালাক হয়নি। তারপর আমি বুঝতে পেরেছি আমার স্ত্রী পূর্ববর্তী এক তালাকে পতিত রয়েছে এবং নতুন করে আর কোন তালাক হয়নি। তবে এখন আমার জানার বিষয় হলো: আমি যে অতীতের তালাকের বিষয়গুলো নিয়ে সন্দেহ করেছিলাম এবং ভেবেছিলাম আমার স্ত্রী দুই তালাক হয়ে গেছে। তারপর অতীতের তালাকের সন্দেহর কারণে আমি যে আমার স্ত্রীর কাছে কোন কিছু জিজ্ঞাসা না করেই, আমি যে আমার স্ত্রীকে বলেছিলাম "তুমি দুই তালাক হয়েছো" এ কথাটা বলার জন্য আমার স্ত্রী দুই তালাক হয়ে যাবে কি? অথবা নতুন করে কোন তালাক হবে কি? আমি ইসলামের শরীয়ত অনুযায়ী হালাল সমাধান চাই।

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী আপনার বক্তব্য "তুমি দুই তালাক হয়েছো"কথাটির দ্বারা যদি স্ত্রী তালাকের শর্তটি ভেঙেছে কিনা এটি জানা বা জিজ্ঞাসা করা উদ্দেশ্য হয় তাহলে এর কারণে নতুন কোন তালাক কার্যকর হয়নি। আর এ ধরনের কোন উদ্দেশ্য না থাকলে দুই তালাক কার্যকর হয়েছে। উল্লেখ্য, শরীয়তের দৃষ্টিতে সাধারণ অবস্থায় তালাক খুবই অপছন্দনীয় ও গর্হিত কাজ। তাই এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। অতি প্রয়োজন ছাড়া তা প্রয়োগ করা কিছুতেই বাঞ্ছনীয় নয়। যদি কখনো তালাক দিতে হয় তাহলে পরামর্শ ক্রমে এক তালাকের বেশি দেওয়া উচিত নয়,তাও শান্ত পরিবেশে। রাগের পরিবেশে নয়।
 في الفتاوى التاتارخانية(٤/٤٠١) إذا قال لها قد طلقتك او قال لها انت طالق واراد الخبر عما مضى كذبا وسعه فيما بينه وبين الله أن يمسكها وإن لم يرد الخبر عما مضى واراد الكذب فهي طالق في القضاء وفيها بينه وبين وبه  وفي مختارات النوازل(٢/١٢٢) ولو قال قد كنت طلقتك لا يقع به اخرى ۞  وفي الفتاوى الهندية(١/٤٨٨) وإذا أضافه إلى الشرط وقع عقيب الشرط اتفاقا۞  وفي البحر الرائق(٣/٤٠٠) ولو أقر بالطلاق وهو كاذب وقع في القضاء إذا ارادت به الخبر عن الماضي كاذبا وإن لم يراد به الخبر عن الماضي أو اراد به الكذب أو الهزل وقع قضاء ديانة۞ انتهى والله أعلم بالصواب

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ