আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
ফাতওয়া নং: ৪৮৬
তারিখ: ৩০/০৬/২০২৬ ঈ.
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: ব্যবসা
প্রশ্নের বিবরণ:
আমি একজন কসমেটিকস ব্যবসায়ী! আমি ১৫ বছর ধরে ব্যবসা করছি। অনেক সময় বেগানা নারীরা আমার দোকানে কেনাকাটা করতে আসেন। ক্রয়-বিক্রয় ছাড়া আমি তাদের সাথে কথা বলি না। আমি জানতে চাই আমার এই আয় হালাল হচ্ছে কি না? এবং আমার ব্যবসা বৈধ কি না? আমি এ ছাড়া চিন্তা করে দেখলাম প্রাই সব ব্যবসাতেই বেগানা মহিলারা আসে। আপনি যদি আমাকে আরেকটু বিস্তারিত তথ্য দেন, তাহলে খুব সাহায্য হবে!
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী আপনি যদি কোন প্রকার ধোকা বা প্রতারণা ছাড়া সততার সাথে ব্যবসা করেন তাহলে আপনার ব্যবসা হালাল হবে এবং উপার্জনও বৈধ হবে। তবে বেগানা নারীর প্রতি কুদৃষ্টি দিলে বা তাদের সাথে খোশ গল্প করলে এর জন্য গুনাহ হবে কিন্তু এর কারণে উপার্জন হারাম হবে না। এ দুটি ভিন্ন ভিন্ন বিষয়। আর এ ধরণের গুনাহ কখনো ঘটে গেলে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করে নিতে হবে এবং নজর ও দৃষ্টির খুব হেফাজত করতে হবে।বিশেষ করে কসমেটিকস ব্যবসায় মহিলাদের সংশ্লিষ্টতা বেশি থাকার কারণে গুনাহ ও বিভিন্ন প্রকার ফেতনায় জড়িয়ে পড়ার আশঙ্কা বেশি থাকে। তাই এই ব্যবসায় আরো বেশি সতর্ক থাকা উচিত।
قال الله تعالى في سورة البقرة(٢٧٥) وأحل الله البيع وحرم الرباء
وقال الله تعالى في سورة النور(٣٠) قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم
وأخرج إمام الترمذى في سننه(١١٩٤)عن أبي سعيد الخضري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء
وفي مجمع الفتاوى(٢٩/٦٤) أن الأصل في العقود والشروط الجواز والصحة ولا يحرم منها ويبطل إلا ما دل الشرع على تحريمه وابطاله نصا أو قياسا
وفي الدر المختار(٧/٢٦٠)والحاصل أن جواز البيع يدور مع حل الانتفاع
وفي الهندية(٣/١١٤) الصحيح أنه يجوز بيع كل شيء ينتفع به
وفي قواعد الفقه(٢١٨) كل ما ينتفع به فجائز بيعه والاجارة عليه
وفی کتاب النوازل کتاب (١٠/٤٣٧)ڈائ مہندی اور لپ اسٹک عورتوں کی زینت کی چیزی ہے ان کی خرید اور فروخ شرعا درست ہے..انتهى، والله أعلم بالصواب...
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ