আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: তালাকের মাসালা
প্রশ্নের বিবরণ:
আসসালামু আলাইকুম, হুজুর আপনাদের একটা ফতুয়া দেখলাম যে কেউ যদি মুখে ঠোঁট নেড়ে তালাকের শব্দ ব্যবহার করে তাইলে নাকি সতকতার জন্য এইটা তালাক হিসাবে গন্য করা হবে এইটা কতটুকু সঠিক। ২/ আমি প্রায় অনেক মাস ধরে তালাকের ব্যাপারে ওয়াসা ভুগছি , সব সময় খালি চিন্তা করতাম যে আমাদের মাঝে কত তালাক হইছে এক নাকি দুই খালি এই সব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতাম মাঝে মাঝে মনে হত নিশ্চিত হওয়ার জন্য মুখে একেবারে তিন তালাক দিয়ে দেই বা লেখা দেই তাইলে মনে হয় এই সব টেনশন থেকে মুক্তি পাব, খালি মনে মনে সব সময় এই সব চিন্তা ভাবনা করতাম, কিন্তু কোন সময় মুখে বা লিখে বলিও নাই পাঠাইও নাই,খালি নিজের মনে মনে এই কথা গুলো চিন্তা করতাম, হয় তো বা কোন সময় ঠোঁট নেড়েও এই কথা গুলো চিন্তা করেছি,বা বলেছি কিন্তু মুখে আওয়াজ করি নাই, তো এখন খালি একটা বিষয় মাথায় ঘুরপাক খায়,আমি যে মনে মনে এই কথা গুলো চিন্তা করেছি বা ঠোঁট নেড়ে সব সময় চিন্তা ভাবনা করছি সেই ক্ষেত্রে কি তালাক হিসাবে গন্য হবে যদি এই বিষয়ে একটু বলতেন। ৩/ আমি জানি সমাজে প্রচালিত হিল্লা বিয়ে নাজায়েজ এবং এইটা যে করবে তার পর আল্লাহ গজব পড়বে হাদিসে আছে, যদি আমাদের মাঝে তিন তালাক হয়ে থাকে তাইলে কোন রকম গুন্নাহগার না হয়ে কি আমরা এক সাথে আবার নতুন করে সংসার করতে পারব।আমার স্ত্রী কোন ভাবেই মানতে রাজি না যে আমাদের মধ্যে কোন রকম তালাক পতিত হইছে, সে বলে আমি কোন কিছু মানি না আমি যেই ভাবেই হোক তোমার সাথেই সংসার করব আর নাইলে সে নাকি মরে যাবে। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। কি করলে আমরা আবার নতুন করে এক সাথে থাকতে পারব এই বিষয়ে যদি একটু বলতেন। ৪/ আরেকটা বিষয়, হানাফি মাজাবে প্রায় সব হুজুর বলে যদি কোন রকম চুক্তিব্দ ছাড়া বা কন্ট্রাক ছাড়া কেউ যদি সব কিছু জেনে বুঝে ইসলামিক মুতাবেক বিবাহ করে পরে সহবাস করার পর যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাইলে নাকি সে আবার আগের স্বামিকে বিবাহ করতে পারবে এইটা আসলে কতটুকু সঠিক যদি এই বিষয়ে কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা দিতেন।আসলে আর খালি সব সময় ভয় কাজ করে যে আমার দ্বারা না জানি কোন ভুল হয়ে যায় যেইটার জন্য সারাজীবন গুনাহের ভাগিদার হতে হয়, এইটা কোন কিছু সহজে বিশাস করতে পারছি না, খালি সব সময় ভয় কাজ করে। যদি দয়া করে সব গুলোর সঠিক উওর দিতেন তাইলে আমার জন্য অনেক উপকার হবে।
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ