মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ৪৯৭ তারিখ: ০৩/০৮/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: ছবি/ভিডিও করা, ও ফাসেক

প্রশ্নের বিবরণ:

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। ১. একজন ইমাম সাহেব অনলাইন ব্যবসার সঙ্গে জড়িত। ব্যবসার প্রচারের জন্য তিনি ফেসবুকে তার প্রোডাক্ট তৈরি করছে, হাতে নিয়ে আছে এ ধরনের  ছবি ও ভিডিও পোস্ট করেন। তার বক্তব্য হলো, বর্তমান সময়ে ফেসবুক একটি ব্যবসায়িক প্ল্যাটফর্ম; শুধু ব্যবসায়িক পোস্ট করলে রিচ কমে যায়, বেশি মানুষের কাছে পৌঁছায় না, তাই ব্যবসার স্বার্থে তিনি নিজের সাধারণ ১৫/২০টি ছবি-ভিডিওও পোস্ট করেছেন। প্রশ্ন: শরিয়তের দৃষ্টিতে এ কাজের হুকুম কী? এর কারণে তিনি ফাসিক গণ্য হবেন কি? এবং তার পেছনে নামাজ আদায় করা জায়েজ হবে কি? ২. আমরা জানি, মিথ্যাবাদী বা ফাসিক ব্যক্তিকে ইমাম বানানো উচিত নয়। প্রশ্ন হলো, শরিয়তের উসুল অনুযায়ী কোনো ব্যক্তিকে মিথ্যাবাদী বা ফাসিক প্রমাণিত করার পদ্ধতি কী? শুধুমাত্র একজন ব্যক্তির অভিযোগের ভিত্তিতে কি কোনো ইমামকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া জায়েজ হবে, নাকি এর জন্য গ্রহণযোগ্য সাক্ষ্য-প্রমাণ ও শরয়ি তদন্ত প্রয়োজন? দলিলসহ জানিয়ে বাধিত করবেন।

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

অতি প্রয়োজন ছাড়া প্রাণীর ছবি তোলা বা ভিডিও করা জায়েয নেই। কেননা এ ব্যাপারে হাদিস শরীফে কঠোর সতর্কবাণী এসেছে। যেমন একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাবের সম্মুখীন হবে ছবি অঙ্কনকারীরা।(বুখারী, হাদীস নং ৫৭১৭) আর প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু চেহারার ছবি দেওয়া ছাড়াও ব্যবসা করা সম্ভব তাই ইমাম সাহেবের জন্য চেহারাযুক্ত ছবি বা ভিডিও দেওয়া জায়েয হবে না। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে যদি ইমাম সাহেব বিরত থাকেন তাহলে তার পিছনে নামায আদায় করতে কোন অসুবিধা নেই। আর একজন ব্যক্তির অভিযোগের ভিত্তিতে কেউ মিথ্যাবাদী বা ফাসিক প্রমাণিত হয় না। এটি প্রমাণিত হওয়ার জন্য দুইজন পুরুষ অথবা একজন পুরুষ ও দুইজন মহিলার সাক্ষ্য থাকতে হবে।
 أخرج الإمام مسلم رح في "صحيحه"(٢١٠٩) عن عبد الله بن مسعود (رضي) إنا أشد الناس عذابا يوم القيامة المصورون۞  و في عمدة القاري (٢٢/٧٠) قال اصحابنا وغيرهم تصوير صورة الحيوان حرام اشد التحريم وهو من الكبائر وسواء صنعه لما يمتهن او لغيره فحرام بكل حال. لأن فيه مضاهاة لخلق الله وسواء كان في ثوب أو بساط أو درهم أو اناء أو حائط..... وبمعناه قال جماعة العلماء مالك والثوري وأبو حنيفة وغيرهم رحمهم الله ۞  وفي الهندية(٥/٣٥٠) لا يجوز أن يعلق في موضع شيئا فيه صورة ذات روح۞  وفي البحر الرائق(١/٦١٠)وكره إمامة العبد والأعرابي والفاسق والمبتدع والأعمي..... والفاسق لا يهتم الامر دينيه۞  وفي الدر المختار: (٢/٣٥٥) من الفسق.... المراد به من يرتكب الكبائر كشارب الخمر والزاني واكل الربا ونحو ذلك۞  وفي الموسوعة الفقهية(٢٦/٢٩) ما يقبل فيه شاهدان او شاهد وامرأتان وهو ما سوى الحدود والقصاص سواء أكان الحق مالا أم غير مال. النكاحي والطلاق والعتاق والوكالة والوصاية۞  وفي القواعد الفقه(٤٧) البينة للمدعي واليمين على من أنكر۞  وفي فتاوى قاسمية(٦/٤٢٨) جواب:جاندار کی تصویر بنانا حرام اور گناہ کبیرہ ہے۔۔۔۔۔ اس سے کہا جائے کہ تصویر کشی کا کام نہ کرے۔اگر باز آجائے تو نماز مکروہ نہ ہوگی اور اگر باز نہ آئے تو اس کے پیچھے نماز مکروہ ہوگی۞  وفی "فتاوی دار العلوم کراچی"الجواب: پاسپورٹ یا سناختی کارڈ وغیرہ کی سخت مجبوری کے بغیر اپنا یا کسی بھی جاندار کا فوٹو کھینچنا یا کھنچوانا مطلقا حرام ہے خواہ تصویر چھوٹی ہو یا بڑی۞  وفي فتاوى محمدیہ(۱۰/۹۲)فاسق و فاجر کی امامت مکروہ تحریمی ہے،میری بشرط کہ اس سے بہتر امامت کے لائق دوسرا صالح شخص موجود ہو فاسق و شخص ہے جو کہ کبیرہ گناہ کا مرتکب ہو۞ انتهى، والله أعلم بالصواب۞

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ