আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
ফাতওয়া নং: ৫০৮
তারিখ: ০১/০৭/২০২৬ ঈ.
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: তালাক
প্রশ্নের বিবরণ:
১/ আছ্ছালামু আলাইকুম। স্ত্রি যদি স্বামিকে বলে আমার সাথে সংসার করতে না পারলে আমার বাড়িতে।দিয়ে দাও। স্বামি যদি বলে তোমার সবকিচু নিয়ে চলে যাও স্বামির কথামত স্ত্রি যদি না যায় তাহলে কি তালাক হবে।?জানতে চাই _______________________________________________
২/ স্ত্রি কোন জায়গায় গেলে স্বামি যদি বলে আজ না আসিলে কাল একবারে তোমার বাড়ি চলে জাবে।এ রকম কথায় স্ত্রি যদি বাবার বাড়ি না যায় তা হলে কি তালাক হবে।? জানতে চাই দয়া জানাবেন।অনেক চিন্তায় আছি।
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
প্রশ্ন দুটির বিবরণ অনুযায়ী স্বামী যদি কথাগুলো বলার সময় তালাকের নিয়ত না করে থাকে তাহলে কোন তালাক কার্যকর হয়নি। আর যদি তালাকের নিয়তে বলে থাকে তাহলে প্রথম ঘটনায় এক তালাক কার্যকর হবে এবং দ্বিতীয় ঘটনায় শর্ত পাওয়া গেলে অর্থাৎ "ঐদিন না আসলে" আরো এক তালাক কার্যকর হবে।
উল্লেখ্য, শরীয়তের দৃষ্টিতে সাধারণ অবস্থায় তালাক খুবই অপছন্দনীয় ও গর্হিত কাজ। তাই এ ব্যাপারে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করা উচিত।অতি প্রয়োজন ছাড়া তা প্রয়োগ করা কিছুতিই বাঞ্ছনীয় নয়।
في “رد المحتار”(٤/٥٢٨) والكناية لا تطلق بها قضاء إلا بنية أودلالة الحال—نحو أخرجى واذهبي وقومي۞
وفي "الفتاوى الهندية" (١/٤٨٨) وإذاضافه إلى الشرط وقع عقيب الشرط اتفاقا مثل أن يقول لإمرأته: إن دخلت الدار فأنت طالق۞
في “الهداية”(١/٣٧٣) وأما ضرب الثاني وهو الكنايات لا يقع بها الطلاق إلا بالنية أو بدلالت الحال لأنها غير موضوعة للطلاق بل تحتمله وغيره فلا بد من التعيين أو دلالته۞
وفي “الدر المختار”(٤/٥١٦) الكنايات ثلاث ما تحتمل الرد أو ما يصلح للسب أو لا ولا فنحو اخرجي واذهبي وقومي وتقنعي وتخمري استتري انتقلي انطلقي اغربي اعزبي من الغربة أو من الغزوبة يحتمل رد ا۞
وفی "الفتاوی القاسمیہ"(١٤/۷۰۸) جھگڑا کے وقت شوہر بیبی کو کہتا ہے کہ "تو اپنے باپ کے گھر چلے جا"اس جملہ کتابت طلاق سے ہے۔ ان میں نیت سے طلاق واقع ہو جاتی ہے۔لہذا جاب اس جملہ کہتے وقت شوہر کی نیت طلاق کی نھی تھی۔تو اس بیوی پر کوئی طلاق واقع نہ ہوگی۞
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ