মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ৫৩৫ তারিখ: ২৯/০৭/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: মোবাইলে বিবাহ

প্রশ্নের বিবরণ:

আসসালামু আলাইকুম প্রিয় মুহতরাম,আমার ৩৮৮ নাম্বার প্রশ্নের বিবরন অনুযায়ী আমাদের মাঝে এক তালাকে বায়েন পতিত হইছে। বর্মাতনে আমি সৌদি আরবে থাকি এখন আমার পক্ষে দেশে যাওয়ায় অনেক কঠিন,তো আমি চাচ্ছি মোবাইলে মাধ্যমে আমার স্ত্রীর সাথে নতুন করে বিবাহ করতে, যাতে করে আমি যে এখন মোবাইলে কথা বার্তা বলতাছি এইটার জন্য গুনাহগার না হই। আমি যদি মোবাইলে কলের মাধ্যমে একপাশে আমার স্ত্রীকে রেখে অন্য পাশে একজন মুফতি হুজুর আর আরেক পাশে আমি এবং আমার সাথে দুইজন সাক্ষী এবং একজন উকিল রাখি যেইটা আমার স্ত্রী মোবাইলের মাধ্যমে নিযুক্ত করবে,যদি মোবাইলের মাধ্যামে এই ভাবে বিবাহ করি তাইলে কি এইটা সহীহ পদ্ধতি হবে? যদি এই বিষয়ে একটু বিস্তারিত বলতেন।

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

প্রশ্নোক্ত পদ্ধতিতে মোবাইলে বিয়ে করলে বিবাহ সহীহ হবে না।কারণ বিবাহ সহীহ হওয়ার জন্য একই মজলিসে বা বৈঠকে পাত্র-পাত্রী বা উভয়ের প্রতিনিধিরা একত্রিত হয়ে দুজন সাক্ষীর সামনে সরাসরি ইজাব-কবুল করা শর্ত। তাই এ ক্ষেত্রে দুটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। (এক.) আপনি যে দেশে প্রবাসি হয়ে আছেন ঐ দেশের অন্য কোন প্রবাসীকে আপনার স্ত্রী তার বিবাহের জন্য উকিল বানাবে । আপনি এবং উকিল দুজন সাক্ষীর সামনে ইজাব-কবুল করে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। (দুই.) আপনি নিজ দেশে আপনার পরিচিত বা নিকট আত্মীয়দের মধ্য থেকে একজনকে আপনার পক্ষ থেকে বিবাহের উকিল নিযুক্ত করবেন।ঐ উকিল আপনার স্ত্রীর কাছে দুইজন সাক্ষীর সামনে ইজাব ও কবুলের মাধ্যমে বিবাহ সম্পন্ন করবেন। মোটকথা উকিল বা প্রতিনিধির মাধ্যমে এ বিবাহ সম্পন্ন করা যাবে। সরাসরি মোবাইলে বিবাহ করলে বিবাহ সহীহ হবে না।
 في “الدر المختار” (٤/٨٦) ومن شرائط الايجاب والقبول: اتحاد المجلس لو حاضرين وإن طال۞  وفي “البحر الرائق” (٣/١٤٨) شرائط الايجاب والقبول فمنها اتحاد المجلس إذا كان الشخصان حاضرين فلو اختلف المجلس لم ينعقد۞  و في “الدر المختار”(٤/٩٨) وشرط حضور شاهدین حرين أوحر و حرتين مکلفین سامعین قولهما معا على الأصح۞  وفي “الهندية” (١/٣٣٤) ومنها أن يكون الايجاب والقبول في مجلس واحد، حتى لو اختلف المجلس بأن كانا حاضرين، فأوجب أحد هما فقام الآخر عن المجلس قبل القبول، أو اشتغل بعمل يوجب اختلاف المجلس لا ينعقد وكذا إذا كان أحد هما غائبا لم ينعقد۞  وفی “فتاوی قاسمیه” (١٣/١١٧) سوال: ٹیلیفون کے ذریعہ نکاح درست ہے یا نہیں؟ مثلا لڑکا دہلی میں رہتا ہے اور لڑکی ممبئی میں تو اب ان دونوں کے درمیان ٹیلیفون کے ذریعہ نکاح درست ہوگا یا نہیں؟جواب: ٹیلیفون پر نکاح جائز نہیں ہے کیونکہ نکاح کی صحت کے لئے مجلس عقد اور حضور شاہدین شرط ہے، جو ٹیلیفون کی صورت میں ممکن نہیں ہے، اس لئے ٹیلیفون پر نکاح نہ ہوگا؛ البتہ ٹیلیفون پر نکاح کے لئے یہ صورت ہو سکتی ہے کہ ٹیلیفون کے ذریعہ لڑکا یا لڑکی کی جانب سے کسی مہ متعارف آدمی کو وکیل بنا دیا جائے، پھر وہ متعارف شخص دو گواہوں کے سامنے لڑکا یا لڑکی یا ان کے اولیاء سے ایک مجلس میں ایجاب و قبول کرلے، پھر اس کی اطلاع ٹیلیفون پر دوسرے کو دیدی جائے، تو اس طرح نکا صحیح ہو سکتا ہے۞  وراجع أيضا في فتاوى رحیميه (٨/١٨٣) ۞  وفی "فتاویٰ محمود یہ" (١٦/٢٢٥) جو شخص امریکہ میں ہائی وہاں بہتریہ ٹیلی فون یا دیگر ذرا سے کسی کو ہندوستان میں اپنا وکیل بنا دے کہ او اس کی طرف سے فلاں لڑکی کے نکاح کو قبول کرے فعل یہاں مجلس نگاہ منعقد کی جائے اور قاضی صاحب یا لڑکی کے والد وغیرہ جو بھی نکاح پڑھائی کے میں نے فلاں لڑکی کا نکاح فلاں شخصوں سے جو کہ امریکہ میں ہائی کیا اور وکیل کی کہ میں نے اس لڑکی کو فلاں کے نکاح میں قبول کیا اس سے نکاح منعقد ہو جائے گا اور صحیح ہو جائے گا-انتهي و الله تعالي اعلم بالصواب۞

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ