মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ৫৪০ তারিখ: ২৯/০৭/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: তালাক সমপর্কে

প্রশ্নের বিবরণ:

আমি ছারোয়ার, আমি আমার স্ত্রীকে বলি তোমার বাবা মা আমার বারিতে আসলে তুমি তালাক। কিছুদিন যাওয়ার পর সাম্বি তথা আমি নিজে আমার শশুর শাশুড়ী কে ফোন করে আনি। এখন কি কোন সমস্যা হবে?

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার শশুর-শাশুড়ী আপনার বাড়িতে আসার কারণে আপনার স্ত্রীর উপর এক তালাকে রজয়ী কার্যকর হয়েছে। স্ত্রীর ইদ্দতের মধ্যে যদি আপনি তাকে মৌখিকভাবে ফিরিয়ে নেন বা স্বামী-স্ত্রী সুলভ কোন আচরণ করে থাকেন তাহলে আপনাদের বৈবাহিক সম্পর্ক পুনর্বহাল হয়ে গেছে। এক্ষেত্রে পূর্বের মতোই আপনাদের ঘর-সংসার বৈধ হবে। আর যদি স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার আগেই অথবা স্বামী-স্ত্রী সুলভ কোন আচরণ করার আগেই ইদ্দত শেষ হয়ে যায় তাহলে দু‘জন সাক্ষীর উপস্থিতিতে মোহর ধার্য করে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে । উল্লেখ্য, আপনার শ্বশুর শাশুড়ি পরবর্তীতে কখনো আপনার বাড়িতে আসলে নতুন করে আর কোন তালাক পড়বে না। প্রকাশ থাকে যে, আপনি এখন কেবলমাত্র দুই তালাকের অধিকারী থাকবেন। পরবর্তীতে যদি কখনো দুই তালাক প্রদান করেন তাহলে ঐ স্ত্রী আপনার জন্য সম্পূর্ণরূপে হারাম হয়ে যাবে। সেক্ষেত্রে ঐ স্ত্রী অন্যত্র বিবাহ করা ছাড়া সরাসরি আপনার জন্য বৈধ হবে না।
 في "الهندية"(١/٤٨٨) إذا أضاف الطلاق إلى الشرط وقع عقيب الشرط اتفاقا۞  و في"الهداية" (٢/٣٨٥) وإذا اضافه إلى شرط وقع عقيب الشرط. مثل أن يقول لامرأته إن دخلت الدار فأنت طالق۞  وفي"التاتارخانية" (٤/٤٠٠) فالصريح قوله أنت طالق و مطلقة و طلقتك فهذا يقع به الطلاق الرجعي ولا يفتقر إلى النية ۞  وفي"الهندية"(١\٥٣٣) وإذا طلق الرجل امرأته تطليقة رجعية أو تطليقتين فله أن يراجعها في عدتها رضيت بذلك أو لم ترض كذا في الهداية.۞— -انتهى و الله تعالى أعلم بالصواب---۞

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ