মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ৫৬৪ তারিখ: ১৯/০৮/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: সারাক্ষণ মৃত্যু সংক্রান্ত চিন্তা, ভয়,বুকে অস্থিরতা

প্রশ্নের বিবরণ:

আসসালামু আলাইকুম.... গত জুন মাস শুরু থেকে নিয়ে প্রায় ২৬-২৭ দিন আমার রুহের মধ্যে কেমন যেনো অস্থিরতা হতো আর যেটা আমাকে মনে করাতো আমি মনে হয় বেশিদিন বাঁচবো না। মাঝে মাঝে এমন হতো মনে হতো এক্ষুনি মারা যাবো বা আজকে রাতে মনে হয় মারা যাবো কিছুদিন খাওয়া আর ঘুমের সমস্যা হয়েছিল। ঘুম থেকে উঠেও ভয় ভয় লাগতো মনে হতো আমি বেচে আছি!! আমি খুব কান্না করতাম।তখন প্রথম কিছুদিন তাওবা করে মনে হতো আমার তাওবা খাঁটি হচ্ছে না মনে হয় আবার মনে হতো আমার ইমান নেই তবে কি আমি ইমান হারা হয়ে মৃত্যুবরণ করবো!। তারপর ৪-৫ দিন ভালো ছিলাম খুব একটা বেশিদিন বাঁচবো না আর রুহে অস্থিরতা অনুভব হয়নি। এখন আবার জুলাই মাসের শুরু থেকে আবার একটানা অনেকদিন রুহে অস্থিরতা থাকে যেটা কিছু সময় বন্ধ থাকে আবার শুরু হয় প্রায় বেশিরভাগ সময়ই এই অস্থিরতা থাকে আর মনে হয় আমি বেশিদিন বাঁচবো না তারপর আবার গতো পরশু সারাদিন রাত খুব ভয়ে অস্থির ছিলাম মনে হচ্ছিলো কখন যেনো মৃত্যুটা চলে আসে। সেদিন রাতে ঠিক মতো ঘুমাতে পর্যন্ত পারিনি মনে হচ্ছিলো এটাই মনে হয় শেষ রাত। কালকেও একই অবস্থা নামাজম পড়ে বার কয়েক আল্লাহর কাছে কেঁদেছি তাওবা করেছি তবুও মনে অস্থিরতা দূর হয়ে শান্তি আসেনি। আবার মনে হয় মৃত্যুটা আমার কেমন হবে ভালো নাকি খারাপ!! মৃত্যুর যন্ত্রণা কেমন হবে এ ভেব খুবই ভয় লাগে।মনে হয় ইমানে সাথে মৃত্যুবরণ করতে পারবো তো। এ ভয় আর অস্থিরতার কারণে আমি সারাক্ষণই কাঁদি। কোনো কাজকর্ম করিনা নিজের কোন দায়িত্ব পালনও করিনা সবসময় কেমন যেনো লাগে মনে হয় মারা যাবো বেশিদিন বাঁচবোনা। আবার মনে হয় আমি পৃথিবী থেকে আলগা হতে শুরু করেছি আর রুহ পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে শুরু করেছি। মনে হয় আমি আমার ভেতরে নেই আমার শরীর যেনো অন্য কারও। নিষ্প্রাণ লাগে নিজেকে। আবার মনে হয় হতে পারে এগুলো আমার রোগ বা ওয়াসওয়াসা কিন্তু মৃত্যু তো আমার ভয় দেখে পিছিয়ে যাবে না আমি তো যে কোন মুহূর্তে মারা যেতে পারি। এ ভয় থাকা অবস্থায় ও তো আমার মৃত্যু হতে পারে। কখন যেনো মৃত্যু চলে আসে। আল্লাহ কি দিচ্ছেন আমায় এ অনুভুতি ?? মৃত্যুর আগের দিনগুলোতে কি মানুষের এমন অনুভব হয় অস্থির লাগে বুকের ভিতর?? আমার কেনো এমন হচ্ছে জানাবেন প্লিজ এর কি কোন শরয়ী সমাধান আছে? এমতাবস্থায় ইসলাম আমায় কি নির্দেশ দেয়?

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

প্রশ্নোক্ত বিবরণ থেকে বোঝা যাচ্ছে যে, আপনি অতিরিক্ত মৃত্যুভয়, দুশ্চিন্তা ও ওয়াসওয়াসার রোগে আক্রান্ত। এ ধরনের অনুভূতি আসা মানেই এই নয় যে, আপনার মৃত্যু নিকটবর্তী হয়ে গেছে বা আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর কোনো সংকেত দিচ্ছেন। মৃত্যুর নিদিষ্ট সময় একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ তাআলা বলেন- وما تدري نفس بِأَي أَرْضِ تَمُوتُ * কোনো প্রাণী জানে না সে কোন ভূমিতে মৃত্যুবরণ করবে।" (সূরা লুকমান: ৩৪) অনেক সময় মানুষের অন্তরে অতিরিক্ত মৃত্যুর ভয়, অস্থিরতা, অস্বাভাবিক অনুভূতি, বুক ধড়ফড় করা ইত্যাদি ওয়াসওয়াসা, মানসিক চাপ বা উদ্বেগের কারণেও হতে পারে। তাই মৃত্যুকে ভয় করে সব কাজকর্ম ছেড়ে দেওয়া কোন সঠিক ও স্বাভাবিক পন্থা নয়; বরং মৃত্যুর কথা স্মরণ করা এবং আখিরাতের প্রস্তুতি নেওয়া একজন মুমিনের কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমরা বেশি বেশি স্মরণ করো সেই বিষয়কে, যা সব স্বাদ-আনন্দ বিনষ্টকারী (অর্থাৎ মৃত্যু)।" (জামে তিরমিযী: ২৩০৯) আল্লাহ তাআলা বলেন, "জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়।" (সূরা আর-রাদ: ২৮) সুতরাং অন্তরের প্রশান্তি লাভ ও ঈমানের সাথে মৃত্যুবরণ নসিব হওয়ার জন্য আপনার করণীয় হলো, বেশি বেশি আল্লাহর জিকির করা এবং নিম্নোক্ত দোয়াগুলো পাঠ করা। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের দোয়া উল্লেখ করে বলেন- تَوَفَّنِي مُسْلِمًا وَألْحِقْنِي بِالصَّالِحِينَ* আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন এবং আমাকে নেককারদের সঙ্গে মিলিত করুন।" (সূরা ইউসুফ: ১০১) এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন- كَانَ رَسُولُ الله صلى الله عليه وسلم يقول : اللهم إني أعوذ بك من الهم والْحَزَنِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِن الْجُبْنِ والبخل، وأعوذ بك من غلبة الدين وقهر الرجال* "হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও বিষণ্ণতা থেকে। আমি আপনার কাছে আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে। আমি আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা ও কৃপণতা থেকে। আর আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝায় পরাজিত হওয়া এবং মানুষের পক্ষ থেকে নিপীড়িত হওয়া থেকে।" (সহীহ বুখারী, হাদিস: ৩৬৬৯)
 قال الله تعالى: إِنَّ اللَّهَ عِندَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ ۖ وَمَا تَدْرِي نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا ۖ وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ(سُورَةُ لُقْمَانَ: الآيَةُ ٣٤)*  وفي موضع آخر: توفني مسلما وألحقني بالصالحين.(سورة يوسف-١٠١)*  وفي موضع آخر:ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب( سورة آل عمران،الآية: ٨)*  وفي موضع آخر: ألا بذكر الله تطمئن القلوب(سورة الرعد، الآية: ٢٨)*  أخرج الإمام الترمذي في جامعه (رقم الحديث— ٢٣٠٩) عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ ‏"‏ ‏.‏ يَعْنِي الْمَوْتَ ‏.‏ قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي سَعِيدٍ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ*  أخرج الإمام البخاري في صحيحه:(كتاب الدعوات، باب الاستعاذة من الهم والحزن، رقم الحديث-٣٦٦٩) عن أنس بن مالك رضي الله عنه قال: كان النبي صلى الله عليه وسلم يقول:اللهم إني أعوذ بك من الهم والحزن، وأعوذ بك من العجز والكسل، وأعوذ بك من الجبن والبخل، وأعوذ بك من غلبة الدين وقهر الرجال* انتهى والله اعلم بالصواب.

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ