মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ৫৬৭ তারিখ: ১২/০৮/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: তালাক

প্রশ্নের বিবরণ:

হুজুর, সেদিন আমাদের মধ্যে কোনো ঝগড়া-বিবাদ ছিল না। আমি আমার স্বামীকে শরিয়তের একটি মাসআলা বোঝাচ্ছিলাম যে, 'তোমাকে ছেড়ে দিলাম' বললে তালাক হয়ে যায়। উদাহরন স্বরুপ আমার স্বামী পাশের বাড়ির মহিলাকে দিয়ে বুঝাচ্ছিলেন পুরো ঘটনা। এক পর্যায়ে আমি বললাম সবসময় ছেড়ে দিলাম বললেই তালাক হয়ে যায় না। কেউ যদি তার স্ত্রীকে রাস্তায় নামিয়ে দিয়ে এসে বলে ছেড়ে দিয়ে আসলাম তাহলে তালাক হবে না। আমার স্বামী পুরো ঘটনা বুঝতে পারে এবং আমি সামনে উপস্থিত ছিলাম দেখে আমার স্বামী আমাকে লক্ষ্য করেই উদাহরণস্বরূপ বলেন, 'আমি তোমার সাথে থাকবো না, তোমাকে ছেড়ে দিলাম'।' মানে সে এই কথা বলে বুঝাতে চাচ্ছিলো যে এভাবে বললে হয়ে যাবে। একদম হুবহু সঠিক কোন প্রেক্ষিতে বা কী কথার পিঠে তিনি এই বাক্যটা বলেছিলেন, তা এখন আমার পুরোপুরি মনে নেই। তবে পুরো আলোচনাতেই উদাহরন দিয়ে বুঝানো হচ্ছিলো। তিনি কেবল মাসআলাটি বোঝানোর জন্যই উদাহরণ দিচ্ছিলেন, আমাকে সত্যি সত্যি তালাক দেওয়ার কোনো নিয়ত বা ইচ্ছা তাঁর মোটেও ছিল না। আমাকে উদ্দেশ্য করে বলার মতো কোনো পরিবেশও তৈরী হয়নি। আমি সামনে ছিলাম জন্য উদাহরণ স্বরুপ বা বুঝানোর জন্য আমাকে বলেছে। এখন আমাদের শরিয়তের হুকুম কী?"

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

প্রশ্নোক্ত বিবরণ যদি সত্য হয়ে থাকে তাহলে স্বামীর বক্তব্য “তোমাকে ছেড়ে দিলাম” কথাটির দ্বারা আপনার উপর কোন তালাক কার্যকর হয়নি। কেননা তালাকের কথাটি বলা হয়েছে উদাহরণস্বরূপ মাসআলা বোঝানোর জন্য। কথাটির উদ্দেশ্য স্ত্রী ছিল না। আর এভাবে বললে তালাক হয় না।
 في فتح القدير (٤/٤) ولابد من القصد بالخطاب بلفظ الطلاق عالما بمعناه أو النسبة إلى الغائبة كما يفيد فروع: هو أنه لو كرر مسائل الطلاق بحضرة زوجته ويقول أنت طالق ولا ينوي طلاقا لا تطلق  وفي البحر الرائق(٣/٤٥٠) والحاصل أن قولهم الصريح لا يحتاج إلى النية إنما هو في القضاء أما في الديانة فمحتاج إليها لكن وقوعه في القضاء بلا نية إنما هو بشرط أن يقصدها بالخطاب بدليل ما قالوا لو كرر مسائل الطلاق بحضرة زوجته ويقول أنت طالق ولا ينوي لا تطلق  وفي الأشباه والنظائر(٤/٤١٩) لو كرر مسائل الطلاق بحضرتها ويقول في كل مرة أنت طالق لم يقع..انتهى، والله أعلم بالصواب...

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ