মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ৫৬৯ তারিখ: ১৮/০৮/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: akadhik biye

প্রশ্নের বিবরণ:

আমি আমার বিয়ের আগে আরেকটা বিয়ে হয় যেটা আমার ফ্যামিলি জানতো না। মূলত এই বিয়েটা আমি হারাম থেকে বাঁচার জন্য করছিলাম যদিও সে বিয়েটা পুরোটাই ওই ছেলের মাধ্যমে একটা ধোঁকা ছিল যা আমি বুঝতে পারি না। কিন্তু বিয়ের পর যখন আমি বুঝতে পারি আমি ওই সম্পর্ক থেকে বের হয়ে আসি। এরপর আমি পুরোপুরিভাবে মৌবন করে আরেক জায়গায় বিয়ে করি। কিন্তু আমার এই হাজব্যান্ড আমার পর্দার ব্যাপারে খুবই বেশি সচেতন আর আমি চেষ্টা করি সবসময় উনার সকল আদেশ মেনে চলার। কিন্তু আমার মনের মধ্যে সবসময় একটা অনুশোচনা বোধ আর ভয় কাজ করে যেমন উনি আমার পশম একটা পশমও কেউ দেখুক এটা উনি সহ্য করতে পারে না। সেই জায়গায় আমার আগের একটা বিয়ে হয়েছিল ওই ছেলের সাথে। এটা যখন চিন্তা করি আমার নিজের মধ্যে একটা গিল্ডি ফিল কাজ করে। কিন্তু আমার আবার একটা ভয়ও কাজ করে যে আমার হাজব্যান্ডকে যদি আল্লাহ একাধিক বিয়ে করায় উনি তো সবসময় ভার্জিন পবিত্র ওয়াইফ চাইছে কিন্তু আমি তো সেরকম ছিলাম না। এটা নিয়ে সবসময় আমার মধ্যে একটা ভয় কাজ করে। আবার যখন এই দোয়া করতে যাই যে হাজব্যান্ড যেন একাধিক বিয়ে না করে তখন এক ধরনের লজ্জা কাজ করে। মনে হয় ভেতর থেকে যে উনি তো আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করে তাহলে আমি কেন এই দোয়া করতেছি। কিন্তু উনার পাশে অন্য কাউকে সহ্য করার ক্ষমতাও আমার নাই। আমি কি করব? এটা ভাবলে আমার দোয়ার প্রতি আগ্রহটা কমে যায়। আমি আরো মানসিকভাবে দুর্বল হয়ে যাই। এমনিতে আমার প্যানিক অ্যাটাক আর ওসিডির মতো সমস্যা আছে।

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

আল্লাহ তাআলা আপনার স্বামীর জন্য আপনাকে স্ত্রী হিসেবে নির্বাচন ও নির্ধারণ করে রেখেছেন। এজন্য আপনি তার স্ত্রী হয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই নির্ধারিত। তাই আপনার করণীয় হল, বর্তমান স্বামীর অনুগত থাকা এবং তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা, যাতে তার দ্বিতীয় বিবাহের প্রয়োজন না হয়। হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে, তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, সে জান্নাতে প্রবেশ করবে (জামে তিরমিযী, হাদিস নং—১১৪৪)। আর অতীতের ভুল-ত্রুটির জন্য একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে। খাঁটি দিলে তাওবা করার পর সেগুলো নিয়ে আর না ভাবাই উচিত এবং সেগুলো কারো কাছে প্রকাশ না করাই উচিত।
 قال الله تعالى : يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَصُوحًا[سورة التحريم: ٨]*  وفي موضع اخر: قلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا[سورة الزمر: ٥٣]*  وفي موضع اخر:والَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ[سورة آل عمران: ١٣٥]*  وفي موضع اخر: إنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ[سورة البقرة: ٢٢٢]*  وَفي موضع اخر:وإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ ۚ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ[سورة الأعراف: ٢٠٠]*  عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ:[لوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ، لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا](رواه أبو داود، كتاب النكاح، باب في حق الزوج على المرأة-رقم الحديث : ٢١٤٠)*  وفي جامع الترمذي أيضا (كتاب الرضاع، باب ما جاء في حق الزوج على المرأة،رقم الحديث:١١٥٩) عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم[إِذَا صَلَّتِ الْمَرْأَةُ خَمْسَهَا، وَصَامَتْ شَهْرَهَا، وَحَفِظَتْ فَرْجَهَا، وَأَطَاعَتْ زَوْجَهَا، قِيلَ لَهَا: ادْخُلِي الْجَنَّةَ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شِئْتِ](رواه أحمد في المسند، رقم: ١٦٦١؛)(وابن حبان في صحيحه، كتاب النكاح، باب معاشرة الزوجين، رقم: ٤١٦٣)*  عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ النِّسَاءِ خَيْرٌ؟ قَالَ:[الَّتِي تَسُرُّهُ إِذَا نَظَرَ، وَتُطِيعُهُ إِذَا أَمَرَ، وَلَا تُخَالِفُهُ فِي نَفْسِهَا وَمَالِهَا بِمَا يَكْرَهُ](رواه النسائي، كتاب النكاح، باب أي النساء خير؟، رقم: ٣٢٣١)*  عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم[التَّائِبُ مِنَ الذَّنْبِ كَمَنْ لَا ذَنْبَ لَهُ](رواه ابن ماجه، كتاب الزهد، باب ذكر التوبة، رقم الحديث: ٤٢٥٠)*  عَنِ الْأَغَرِّ بْنِ يَسَارٍ الْمُزَنِيِّ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم [يَا أَيُّهَا النَّاسُ، تُوبُوا إِلَى اللَّهِ وَاسْتَغْفِرُوهُ، فَإِنِّي أَتُوبُ فِي الْيَوْمِ مِائَةَ مَرَّةٍ](رواه مسلم، كتاب الذكر والدعاء والتوبة والاستغفار، باب استحباب الاستغفار والاستكثار منه، رقم: ٢٧٠٢)*  عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم [لَلَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ عَبْدِهِ حِينَ يَتُوبُ إِلَيْهِ...(واه مسلم، كتاب التوبة، باب في الحض على التوبة والفرح بها، رقم: ٢٧٤٧ *(انتهى والله اعلم بالصواب

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ