মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ৫৭৩ তারিখ: ১৮/০৮/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: তামাক দ্রব্য

প্রশ্নের বিবরণ:

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ, সম্মানিত শাইখ পোস্ট কোড: 6827 )তে আপনি বলেছেন:- আর যদি জর্দায় তামাকের পরিমাণ তুলনামূলক খুবই কম থাকে তা স্বাস্থ্যের জন্য তেমন ক্ষতিকর না হয় তাহলে তা খাওয়া মাকরুহ, অথচ আমরা জানি যে এগুলো শরীরের ক্ষতি করে। আল্লাহ বলেন: "তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না।" (সূরা আল-বাকারা ২:১৯৫) তোমরা নিজেদেরকে হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু।" (সূরা আন-নিসা ৪:২৯) অর্থের অপচয় হয়। আল্লাহ বলেন: "অপচয়কারীরা শয়তানের ভাই।" (সূরা আল-ইসরা ১৭:২৭) নিজের এবং অন্যেরও ক্ষতির কারণ হতে পারে (যেমন পরোক্ষ ধূমপান)। জর্দা একটি তামাকজাত দ্রব্য এতে নিকোটিন থাকে, যা আসক্তিকর। পাশাপাশি তামাকে ক্যান্সার-সৃষ্টিকারী রাসায়নিকও থাকে। এ কারণে চিকিৎসাবিজ্ঞানে জর্দাকে নিরাপদ বা উপকারী খাদ্য হিসেবে গণ্য করা হয় না; বরং এটি স্বাস্থ্যঝুঁকিপূর্ণ বলে স্বীকৃত। তাহলে ক্ষতি জেনেও খাওয়া মাকরুহ হয় কি?

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

আপনি হয়তো ৬৮২৭ নং উত্তরটি ভালোমত পড়েননি বা বুঝেননি। উত্তরের শুরুতেই সেখানে তামাকজাত জর্দা খাওয়া নাজায়েয বলা হয়েছে। এরপর বলা হয়েছে কোনো জর্দায় তামাকের পরিমাণ খুবই কম হওয়ার কারণে যদি স্বাস্থ্যের জন্য তেমন ক্ষতিকর না হয় তাহলে তা খাওয়া মাকরূহ হবে। মূলত ক্ষতির পরিমাণ কম বেশি হওয়ার উপর মাসআলাটির বিধান নির্ভরশীল। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় যে সমস্ত খাদ্য রয়েছে সেগুলোর অধিকাংশতেও ক্ষতিকর রাসায়নিক রয়েছে । কিন্তু তা পরিমাণে অল্প হওয়ার কারণে সেগুলোকে খাওয়া নাজায়েয বলা হয় না।
 وله تعالى "في سورة الاعراف"(رقم الآية ١٥٧) ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث  أخرج الامام مسلم "في صحيحه" (٢/١٦٨)عن ابن عمر قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل مسكر حرام (برقم الحديث٢٠٠٣)  وفي الدر المختار(٤/٣٨٨) ومن أكل ما يتأذى به اي برائحته كثوم وبصل ويؤخذ منه انه لو تأذى من رائحة الدكان المشهور  وفي الهندية(٥/٣٤١) وسئل بعض الفقهاء عن أكل طين البخاري ونحوه قال لا بأس بذلك ما لم يضر  وفي الدر المختار (١٠/٤١) ومثله زهر القطن فان قوى التفريح يبلغ الاسكار في تذكره فهذا اكله ونظائله يحرم استعمال قدر المسكر منه دون القليل  وفي” رد المحتار (١٠/٤٤) قلت فيفهم منه حكم النبات الذي شاء في زماننا مشي بتتن وتنبيه وقد كرها شيخنا العمادي في هديته الحقا له بالثوم وبالسل الاولى  وفى” کتاب الفتاوی”(٦/١٨٨) زردہ صحت انسانی کے لیے نقصان دہ ہے اس لیے اس سے بچنا واجب ہے اور اس کا استعمال مکروہ ہے کیونکہ رسول اللہ صلی اللہ علیہ وسلم نے نشہ اور صحت کے لیے مضرت رسانی دونا تحقی چیزوں سے منع فرمایا ہے اور اپ ان چیزوں کا صحت کے لیے سخت نقصان دہ ہو نہ پوری طرح ثابت ہو چکا ہے  وفی” احسن الفتاوی (٨/١١٠) بغیرتمباكو کے صرف چونے وغیرہ کے ساتھ پان کھانے میں کوئی قباحت نہیں عنداضرورة تمباکو کے اجازت ہے بلا ضرورت نہیں کھانا چاہیے البتہ اس لیے کی چیز نہ تمباکو کو نقصان دیتا ہو تو اس کے لیے جائز نہیںانتهى والله اعلم بالصواب

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ