মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ৫৮৬ তারিখ: ২৩/০৮/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: ইসলামিক সাইটে নিজের করা তালাক সংক্রান্ত কোনো প্রশ্ন স্ত্রীকে বলা প্রসঙ্গে

প্রশ্নের বিবরণ:

আসসালামু আলাইকুম । একবার করিমের(ছদ্মনাম) স্ত্রী WhatsApp এ তাকে জিজ্ঞাসা করে তোমার কী বিষয়ে সমস্যা হয় ? তখন করিম তাকে https://darulhidayah-porsha.com/13693/ এই লিংকটি দেয় । লিংকের প্রশ্নটি করিমের নয় , করিমের সমস্যার সাথে মিল থাকায় সে তার সমস্যার কথা বর্ণনা করতেই Reply হিসেবে লিংকটি দেয় তার স্ত্রীকে, অন্য কোনো উদ্দেশ্য ছিলো না। (১) এই লিংকটি করিম তার স্ত্রীকে Whatsapp এ Reply হিসেবে দেয়ার কারণে কি তালাক হবে ? অন্য একদিন WhatsApp এ করিম বলে সে খুব পেরেশানিতে আছে তখন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলে সে reply এ ফেসবুকের একটা গ্রুপে তার নিজের জিজ্ঞাস করা প্রশ্নের Screenshot দেয় তাতে যা লিখা ছিলো তা হুবহু বর্ণনা করা হলো : ""আমি একজন OCD রোগী, OCD র ওষুধও খাচ্ছি ২০১৪ থেকে। সদ্য বিবাহ হয়েছে । তো মনের মাঝে নানা চিন্তা আসে । স্ত্রীর সাথে আলহামদুলিল্লাহ ভালোই সংসার চলতেছে। একদিন ঘরে স্ত্রী ছিলো না , মনে মনে ভাবতেছিলাম ( শুধু মনে মনে ) যে স্ত্রীকে Video Call এ তালাক দিলে (অনেকটা ভবিষ্যতের কথা ভেবে) কিভাবে দিবো । তো মনে মনে কল্পনা করতেছিলাম স্ত্রী Video Call এ আছে , তার ভাইকে ডাক দিতে বলবো , পরে তালাক দিবো (মনে মনে কল্পনায়) । তারপর কিভাবে বলবো (মানে ভবিষ্যতে বললে) তা মনে মনে ভাবতে ভাবতে হুট করে মুখ ফসকে 'তালাক' শব্দটির শুধু 'তা' শব্দটি (মানে আমার কোনো নিয়ত বা ইচ্ছা ছিলো না বাস্তবে , ঘটনাটা এত দ্রুত মনের মাঝ থেকে মুখে 'তা' শব্দটি চলে আসছে তা বুঝতে পারি না।) বের হওয়ার পর হুশ ফিরে তখন যাতে মুখ থেকে তালাক শব্দটি বের না হয় তাই 'তাক' বলি । শুধু এটুকুই । মানে বাস্তবে শুধু 'তাক' শব্দটি বলেছি আর কিছু না , মানে আর কোনো কথা বা বাক্যও না । এখন কি তালাক হয়েছে ?"" (২) উপরোক্ত ক্ষেত্রে কি তালাক হয়েছে (Facebook Group এ উত্তর পাইনি) ? (৩) Screenshot র বর্ণনার প্রশ্নটি করিম তার স্ত্রীকে Whatsapp এ Screenshot রূপে তার পেরেশানির কারণ হিসেবে Reply দেয়ার কারণে কি তালাক হয়েছে ?

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

প্রশ্নের কোন ঘটনা দ্বারা স্ত্রীর উপর কোনো তালাক কার্যকর হয়নি। কেননা এভাবে তালাক কার্যকর হয় না। উল্লেখ্য, ভবিষ্যতে তালাকের বিষয়ে সতর্ক থাকতে হবে। এ বিষয়গুলো নিয়ে মনের ভিতরে কল্পনা বা চিন্তা করা যাবে না। অন্যথায় সন্দেহের রোগে আক্রান্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
 قال الله تعالى في سورة المؤمن (٩٧-٩٨) رب أعوذبك من همزات الشياطين- أعوذبك رب أن يحضرون  قال الله تعالى في سورة الأعراف (٢٠٠) وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله انه سميع علي  أخرج الإمام البخاري في “صحيحه”عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تجاوز عن أمتي ما وسوست به صدورها ما لم تعمل او تتكلم(رقم الحديث-٢٥٢٨)  وفي “فتح القدير”(٤/٤) لو كرر مسائل الطلاق بحضرة زوجته ويقول انت طالق ولا ينوي طلاقا لا تطلق  وفي “الأشباه والنظائر”(١/٩١) لو كرر مسائل الطلاق بحضرتها ويكون في كل مرة انت طالق لم يقع ولو كتب امرأتي طالق أو انت طالق وقالت له اقرأ عليها فقرأ عليها لم يقع عليها لعدم قصده  وفي البحر الرائق (٣/٤٤٤) وان حذف اللام فقط فقال انت طاق لا يقع وان نوى........ قال انت طا وسكت..... لا يقع وان نوى  وفي الهندية(١/٤٢٤)وان حذف اللام فقط فقال انت طاق لا يقع وان نوى........ قال انت طا وسكت..... لا يقع وان نوى  وفي “فتاوى دار العلوم دیوبند”(٩/٤١) اس واقع میں کسی صورت میں طلاق واقع نہیں ہوئی اور محض لفظ طلاق دی برسبیل تذکرہ کہنے سے جب اس کی نیت زوجہ کو طلاق دینی کی نہ ہو طلاق واقع نہیں ہوتی  وفي “فتاوى محمودیہ”(١٨/١١٨) اگر اسی طرح کہا ہے کہ فلاں شخص نے اپنی بیوی کو یہ کہا ہے کہ میں تم کو طلاق دی تو اس سے کوئی طلاق نہیں ہے. انتهى والله اعلم بالصواب

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ