মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ৬০৫ তারিখ: ০৬/০৯/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: তালাক

প্রশ্নের বিবরণ:

আমি একজন ওয়াসওয়াসা ব্যাক্তি। আমি তালাকের বিষয় জানতে জানতে ওয়াসওয়াসায় ভুগছি। আমি যখন আমার স্ত্রীর সামনে যায়, তখন আমি মনে মনে বলে ফেলি "তুমি যদি রান্না করো তালাক" "তুমি মরলে তালাক" "তুমি যদি বাবার যাও তাহলে তুমি তালাক" এগুলো মনে মনে বলে ফেলি। যখন আমি বাহিরে কোথাও কাজ কারতে যায় তখনও আমি তালাকের এই শর্তগুলো মনে মনে বলে ফেলি। সেজন্য আমি ভয় পেয়ে রান্না করতে নিষেধ করি এবং তার বাবার বাড়িতে যেতে নিষেধ করি। আমি প্রায় প্রায় বিভিন্ন সময় এভাবে মনে মনে তালাকের শর্ত বলে ফেলি। এখন আমার জানার বিষয় হলো ওয়াসওয়াসার কারণে মনে মনে তালাকের শর্ত বলার কারণে আমার স্ত্রী রান্না করলে এবং তার বাপের বাড়ি গেলে এবং আমার স্ত্রী মারা গেলে কি তালাক হবে? আমি অনেক সময় আমার স্ত্রীর সামনে এবং দুরে কোথাও থাকলেও "মনে তুমি তালাক" বলে ফেলি। মনে মনে তুমি তালাক বললে আমার স্ত্রী কি তালাক হবে? আমি যে মনে মনে তালাকের বিষয় গুলো আপনাদের ফতোয়া বোর্ডে লিখে পাঠানোর জন্য আমি মুখে বলে বলে ফতোয়া গুলো লিখেছি, মুখে বলে বলে ফতোয়া গুলো লেখার জন্য আমার স্ত্রী কি তালাক হবে?

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

প্রশ্নে বর্ণিত কোন ঘটনা দ্বারা আপনার স্ত্রীর ওপর তালাক পতিত হয়নি। কেননা মনে মনে তালাকের কথা বললে তালাক কার্যকর হয় না। অনুরূপ তালাকের মাসআলা জানার জন্য মুখে তালাক বললেও তালাক কার্যকর হয় না। উল্লেখ্য, আপনি মূলত সন্দেহের রোগে আক্রান্ত। সন্দেহ একটি মারাত্মক ব্যাধি যা সাধারণত শয়তানের কুমন্ত্রণার কারণে হয়ে থাকে। এর দ্বারা শয়তান মুমিনদেরকে চিন্তা পেরেশানিতে আবদ্ধ রাখে। এর প্রতিকার হল এ ধরনের সন্দেহের দিকে একেবারেই ভ্রুক্ষেপ না করা। আর সন্দেহ আসলেই সাথে সাথে اعوذ بالله من الشيطان الرجيم পড়তে থাকা।
 قال الله تعالى في سورة المؤمن (٩٧-٩٨) رب أعوذبك من همزات الشياطين- أعوذبك رب أن يحضرون٭  أخرج الإمام مسلم في "صحيحه"(١/٧٨) عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم إن الله تجاوز لأمتى ما حدثت به أنفسها ما لم يتكلموا أو يعلموا به(رقم الحديث.١٢٧) ٭  وفي حاشيةالطحطاوي(٢١٩) حتى لو اجرى الطلاق على قلبه وحرك لسانه من غير تلفظ يسمع وان صحح الحروف ٭  وفي فتح القدير (٤/٤) لو كرر مسائل الطلاق بحضرة زوجته ويقول انت طالق ولا ينوي طلاقا لا تطلق٭  وفي الاشباه والنظائر(١/٩١) لو قرر مسائل الطلاق بحضرتها ويكون في كل مرة انت طالق لم يقع ولو كتب امراتي طالق أو أنت طالق وقالت له اقرأ عليها فقرأ عليها لم يقع عليها لعدم قصده  وفي فتاوى دار العلم ديوبند(٩/٤١) سوال: اگر کسی شخص کو محض خیال قلبی پیدا ہوا ک اگر میں دوسری شادی کروں تو اس پر تین طلاق۔اس صورت میں دوسری زوجہ پر تالا کو واقع ہوگی یا نہیں؟جواب: اس صورت میں اس عورت پر طلاق واقع نہ ہوگی٭انتهى والله اعلم بالصواب٭

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ