আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
ফাতওয়া নং: ৬১০
তারিখ: ০১/০৯/২০২৬ ঈ.
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: ঈদগাহের খালি জমিতে মাদরাসা নির্মাণ প্রসঙ্গে।
প্রশ্নের বিবরণ:
আমাদের গ্রামে ঈদগাহের জন্য নির্ধারিত খালি জমিতে একটি মাদরাসা নির্মাণ করা হয়েছে। শরীয়তের দৃষ্টিতে এটা কতটুকু বৈধ? জানিয়ে বাধিত করবেন।
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
প্রশ্নোক্ত ঈদগাহের খালি জমিটি যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হয় এবং ঈদগাহ পরিচালনা কমিটির অনুমতি ও পরামর্শ সাপেক্ষে মাদরাসাটি হয়ে থাকে তাহলে সেখানে মাদরাসা নির্মাণ করা বৈধ হয়েছে। তবে এটি অস্থায়ী মাদরাসা হিসেবে গণ্য হবে। ভবিষ্যতে সেখানে কখনো ঈদগাহ সম্প্রসারণ বা অন্য কোন প্রয়োজন দেখা দিলে ঐ স্থানটি ঈদগাহের প্রয়োজনে ছেড়ে দিতে হবে। আর বর্তমানেও যদি ঐ স্থানটিতে ঈদগাহের প্রয়োজন থাকে তাহলে সেখানে মাদ্রাসা নির্মাণ করা বৈধ হয়নি।
وفي "فتاوى الشامي "(٢/٣٣٧) يجب عليه أن يجعل لكل نوع منها بيتا يخصه ولا يخلط بعضه ببعض وإنه إذا يحتاج إلى مصرف خزانة وليس فيها ما يفي به يستقرض من خزانة غيرها ثم إذا احصل للتي استقرض بها مال يرد إلى المستقرض.
وفي"فتاوى الهندية "(٢/٤١٤) ولو كانت الأرض متصلة ببيوت المصر يرغب الناس في استئجار بيوتها وتكون غله ذلك فوق غلة الزرع النخل كان للقيم أن يبني فيها بيوتا فيواجرها .
وفي "فتاوى الشامي "(٤/٣٦٠) الذي ينبغي متابعه المشائخ المذكورين في جواز النقل بلا فرق بين مسجد او حوز.
وفی "کتاب النوازل "(۱۳/۵۸۹) اہ جگہ اگر عید گاہ کی موجودہ اور ائندہ ضرورت سے فاضل اور زائد ہے تو مسلمانوں کے مشورہ سے وہاں ضرورت کی بنا پر مدرسہ تعمیر کیا جا سکتا ہے انتهى والله اعلم بالصواب
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ