আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
ফাতওয়া নং: ৬১৩
তারিখ: ১৪/০৯/২০২৬ ঈ.
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: মসজিদে বেধর্মীদের প্রবেশের বিধান।
প্রশ্নের বিবরণ:
আমি জানতে চাচ্ছিলাম আমাদের মসজিদটি ঐতিহ্যবাহী একটি মসজিদ যেটার নাম চিনি মসজিদ, এই মসজিদে আজকে একজন ভদ্রলোক যিনি আমেরিকান রাষ্ট্রদূত ছিলেন তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী তিনি মসজিদে এসেছিলেন মসজিদে ঢুকেছিলেন মসজিদের সৌন্দর্য দেখেছেন উপভোগ করেছেন, তার সাথে দুইজন মহিলা ও ছিল,প্রশ্ন হচ্ছে তাদেরকে মসজিদে ঢুকানো শরীয়ত সম্মত হয়েছে কিনা? নাকি শরীয়ত বিরোধী কাজ হয়েছে? আমাদের কাছে দ্বিতীয় কোন অপশন ছিল না? কারণ তারা রাষ্ট্রপ্রধান ছিলেন মসজিদের অধিকাংশ মুসল্লী এটিকে নেগেটিভ নিয়েছে এমতাবস্থায় মসজিদ কমিটি ইমাম মুসলিমদের করণীয় কি? বিস্তারিত জানিয়ে সাহায্য করুন।
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
মসজিদের পবিত্রতা ও সম্মান রক্ষা করে অমুসলিমদের জন্য মসজিদে প্রবেশ করার অনুমতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদেরকে মসজিদে অবস্থান করতে দিয়েছেন এই মর্মে হাদীসে একাধিক ঘটনা বর্ণিত হয়েছে। তবে মসজিদ যেহেতু কোন দর্শনীয় স্থান নয় বরং আল্লাহর ঘর ও ইবাদতের স্থান তাই মসজিদের আদব ও সম্মান যেন কোনভাবেই ক্ষুণ্ন না হয় এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। সুতরাং অমুসলিমরা যদি অর্ধউলঙ্গ থাকে বা অশালীন পোশাক পরিধান করে থাকে, বাদ্যযন্ত্র বা মসজিদের আদব পরিপন্থী কোন বস্তু তাদের সাথে থাকে তাহলে এ অবস্থায় তাদেরকে মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। তবে এক্ষেত্রে যদি প্রশাসনের পক্ষ থেকে কোন চাপ থাকে যার কারণে এ পরিস্থিতিতেও প্রবেশের অনুমতি দিতে বাধ্য হয় তাহলে এর দায়ভার প্রশাসনের উপর বর্তাবে। মসজিদ কমিটির উপর নয়।
أخرج الإمام ابو داؤد "في سننه"(٢/٨٨٩)عن عثمان ابن العاص رضي الله تعالى عنه أن وفد ثقيف لما قدموا على رسول الله صلى الله عليه وسلم أنزلهم المسجد ليكون ارق لقلوبهم (رقم الحديث ٣٠٢٦)
وفي الدر المختار (٩/٦٣٧ طبع سعيد) (و) جاز ( دخول الذمي مسجدا) مطلقا
وفي تكملة البحر الرائق(٨/٣٧٣) قال رحمه الله (ودخل ذمي مسجدا) يعني جاز ادخال الذمي جميع المساجد عندنا
وفي فتح القدير (١٠/٧٥) قال (ولا بأس بان يدخل أهل الذمي المسجد الحرام)
وفي الهداية(٤/٤٥٨) ولا بأس بأن يدخل اهل الذمة المسجد الحرام .......ولنا ما روي أن النبي صلى الله عليه وسلم أنزل وفد ثقيف في مسجده وهم كفار
وفي الهندية(٥/٤٠٠) لا بأس بدخول اهل الذمة المسجد الحرام وسائر المساجد وهو الصحيح كذا في محيط السرخسي
وفي بدائع الصنائع (٦/٤٤٨) ولا بأس بدخول أهل الذمة المساجد عندنا
وفي مجمع الأنهر(٤/٢٢٣) ولا بأس بدخول الذمي المسجد الحرام
وفي المحيط الرضوي (٥/٤٢) المبسوط) ولا بأس بدخول اهل الذمة المسجد الحرام وسائر المساجد
وفي عبادالرحمن (٧/٣١٧) صرف غیر مسلم ہونا دخول مسجد سے مانع نہیں ہے چنانچہ آداب مسجد اور تقدس کا خیال رکھتے ہوئے اگر کوئی غیر مسلم میں داخل ہو تو علماء احناف منع نہیں کرتے لیکن موجودہ دوران میں جیسا کہ مشاہدہ ہے کہ نہ صرف غیر مسلم بلکہ ان کے رہبر خواہ وہ مسلم ہو مسجد کے تقدس کا کوئی خیال نہیں رکھتے تفریحی مقام کی طرح بے پردہ عورتیں بھی ساتھ ا جاتی ہیں ڈیجیٹل کیمرے بھی ساتھ ہوتے ہیں لہذا ایمانی غیرت کا تقاضہ ہے کہ اگر اس طرح ہو تو داخل نہ ہونے دیا جائے بشرطیکہ کسی بڑی مصیبت و ازمائش میں مبتلا ہونے کا قومی اندیشہ نہ ہو
وفی اپ کے مسائل ان کا حل(٩/٢٣٩) غیر مسلم کا مسجد میں جانا تو جائز ہیں لیکن یہ آنے والے اکثر لوگ ایسے ہوتے ہیں جنہوں نے غیر ستر کا لباس پہنا ہوا ہوتا ہے ان کے گھٹنے ننگے ہوتے ہیں عورتیں بے پردہ ہوتی ہیں اور ان میں سے بہت ممکن ہے کہ بہت سے لوگوں نے غسل جنابت بھی نہ کیا ہو ایسی حالت میں ان کا مساجد میں انا حرام اور مسلمانوں کے لیے قابل نفرین ہیں انتهى والله اعلم بالصواب
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ