মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ৬৪১ তারিখ: ১১/১০/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: ব্যবসার বিষয়

প্রশ্নের বিবরণ:

আসসালামু আলাইকুম হযরত আমি আগে মসজিদ মাদ্রাসায় খেদমত করতাম, এখন ব্যবসায় নিয়োজিত আছি নিজস্ব অর্থ না থাকায় অন্যের কাছ থেকে মালের মূল মূল্য হইতে ১০% লাভ দিয়ে অন্যের কাছ থেকে কিনে প্রতিমাসে সেই টাকা পরিশোধ করছি, এখন হযরত আমি যে ১০% লাভ দিয়ে মাল ক্রয় করেছি তাকে প্রতি মাসে মাসে টাকা দিতে হয়, এরপরে সংসারের খরচ, দোকান ভাড়া,তার পর দোকানের নতুন করে মাল উঠানোর মত আর কোন সুযোগ থাকে না যার কারণে দোকান টিকানো খুব কষ্ট হয়ে যাচ্ছে, এখন কারো কাছ থেকে এক লক্ষ টাকা অথবা এক লক্ষ টাকার মাল কিনে যদি আমি ব্যবসা করি তাকে প্রতি মাসে ব্যবসার কিছু অংশ বা ব্যবসা থেকে কিভাবে তাকে প্রতি মাসে মাসে কিছু দেওয়া যায় শরীয়ত সম্মতভাবে জানিয়ে আমাকে হালাল ব্যবসা করার সুযোগ করে দিবেন বলে আশা রাখি। হযরত আর একটু কথা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানতো অনেক বাকি কাস্টমার থাকে যা মনে করেন ছয় মাস পরে টাকা দিবে, আর জীবনে নাও দিতে পারে, কিন্তু আমি ওই ব্যক্তিকে এক্ষেত্রেও কি করতে পারি একটু পরামর্শ দিয়ে উপকৃত করবেন

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

প্রশ্নোক্ত ক্ষেত্রে হালালভাবে ব্যবসা করার পদ্ধতি হলো, টাকা বিনিয়োগকারীর সাথে মুদারাবার চুক্তিতে আবদ্ধ হওয়া। অর্থাৎ এক লক্ষ টাকা দিয়ে ব্যবসা করে যে টাকা লাভ হবে সেই লাভের শতকরা হার নির্ধারণ করতে হবে। যেমন এই টাকার যা লাভ হবে তার ২০% অথবা ৪০% তোমার, বাকিটা আমার। সুতরাং প্রতি মাসে লাভ অনুপাতে টাকার পরিমাণ কম বেশি হবে।কিন্তু নির্দিষ্ট পরিমাণ টাকা নির্ধারণ করা জায়েয হবে না। যেমন বললো, তোমার এক লক্ষ টাকার কারণে প্রতি মাসে ৫০০০ টাকা দিব। এটা অবৈধ চুক্তি। অনুরূপ লাভের পরিমাণকে সম্পূর্ণ অস্পষ্ট রাখাও অবৈধ। যেমন বললো, তোমাকে কিছু লাভ দিব। এটাও বৈধ নয়। এছাড়া লস হলে মূলধন থেকে লস কর্তন যাবে।
 في رد المحتار (-8/433) وكون الربح بينهما شائعا فلو عين قدرا فسدت وكون نصيب كل منهما معلوما عند العقد  وفي مختصر القدوری، کتاب المضاربة ( 188) ومن شرطها أن يكون الربح بينهما مشاعا لا يستحق أحدهما منه دراهم مسماة  وفي الهداية(3/258) ومن شرطها أن يكون الربح بينهما مشاعا لا يستحق أحدهما منه دراهم مسماة  وفي بدائع الصنائع زكريا( 5/83 )اذا شرطا الربح على قدر المالين متساويا، أو متفاضلا، فلا شك أنه يجوز ويكون الربح بينهما على الشرط  وفي الفتاوى الهندية( 2/326) اذا شرطا الربح على قدر المالين متساويا، أو متفاضلا، فلا شك أنه يجوز ويكون الربح بينهما على الشرط  و في الفقه الإسلامي وأدلته( 4/592) ويجوز مع ذلك أن يتساويا في الربح، أو يختلفا فيوزع الربح بينهما حسب الشرط الذي اتفقا عليه-- انتهى والله اعلم بالصواب

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ