আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
ফাতওয়া নং: ৬৬৮
তারিখ: ৩০/০৯/২০২৬ ঈ.
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: তালাকের ব্যাপারে
প্রশ্নের বিবরণ:
আসসালামু আলাইকুম। হুজুর,দুইদিন আগে স্ত্রী মেসেজ করেছিল "ফজরের আজান কখন?" মেসেজের রিপ্লাই এভাবে দিয়েছি,"৫"। এই "৫" সংখ্যাটা লেখার সময় হঠাত মনে স্ত্রীকে উদ্দেশ্য তালাকের চিন্তা/নিয়ত চলে আসে,তখনই মুখে,"না না" উচ্চারণ শুরু করি। কিন্তু শুধু "৫" সংখ্যা লেখা মেসেজটি পাঠিয়ে দেই। এমন অবস্থায় শুধু এই "৫" সংখ্যাটি মেসেজে লিখার সময় যে তালাকের নিয়ত চলে আসল এবং মুখে সেই চিন্তাকে বাতিল করার জন্য "না না" উচ্চারণ শুরু করি। প্রশ্ন১:এই পরিস্থিতিতে শুধু সংখ্যা লিখে স্ত্রীকে মেসেজ করার কারণে কি তালাক হয়ে হয়ে গেছে? প্রশ্ন২:শুধু সংখ্যা লেখার সময় এভাবে তালাকের নিয়ত আসলে কি যে সংখ্যা লেখা হয় সেই সংখ্যার হিসাবে তালাক হয়ে যায়?ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেছি হুজুর।দয়াকরে সমাধান দিবেন
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী আপনার স্ত্রীর উপর কোন তালাক কার্যকর হয়নি,কেননা শুধু মনের সন্দেহ ও কল্পনার দ্বারা কোন তালাক কার্যকর হয় না। হাদীস শরীফে আছে, হযরত আবু হুরায়রা রাযিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা আমার উম্মতের অন্তরে যা উদিত হয় সেগুলোকে মাফ করে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত না তা বলে অথবা আমল করে।সহি মুসলিম হাদিস নাম্বার -৩৩২
উল্লেখ্য, আপনি একজন সন্দেহের রোগী। এর থেকে পরিত্রাণের উপায় হল এ ধরণের কল্পনা ও চিন্তাকে সব সময় এড়িয়ে যাওয়া।
أخرج الإمام مسلم في صحيحه(١/١٤٣) برقم الحديث (٣٣٢) عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تجاوز لأمتي ما حدثت به أنفسها ما لم يتكلموا أو يعملوا به ۞
وفي حاشية الطحطاوى على مراقي الفلاح (٢١٩) حتى لو أجرى الطلاق على قلبه وحرك لسانه من غير تلفظ يسمع لا يقع وإن صحح الحروف ۞
وفي الأشباه والنظاير(١/١٩٨) شك هل حلف بالله أو بالطلاق أو العتاق فينبغي أن يكون حلفه بالطلاق ثم رأيت المسالة في البزازية في شك الأيمان حلف ونسي أنه بالله تعالى أو بالطلاق والعتاق باطل ۞
وفی کتا ب النوازل (٩/١٣١)اگر محض دل میں طلاق دی ہے تو اس کا شرعا کوئی اعتبار نہیں ہے۞..انتهى، والله أعلم بالصواب...
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ