মূল অংশে যান

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ

ফাতওয়া নং: ৬৮৫ তারিখ: ০৫/১১/২০২৬ ঈ.

বরাবর

ফাতওয়া বিভাগ

আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

বিষয়: একজন ব্যক্তি তার স্ত্রীকে স্পষ্ট ভাষায় 15 -10 -2026 তারিখে এক তালাক…

প্রশ্নের বিবরণ:

একজন ব্যক্তি তার স্ত্রীকে স্পষ্ট ভাষায় 15 -10 -2026 তারিখে এক তালাক প্রদান করেছেন, অতঃপর স্বামী-স্ত্রী এক বিছানায় এক সাথে ঘুমাননি কিংবা কোন রকমের ইন্টারকোর্স করেননি এমতাবস্থায় শুধুমাত্র ফোন কলে কথা বলা ছাড়া কিংবা সাক্ষাতে কথা বলা ছাড়া শারীরিকভাবে কেউ কাউকে টাচ করেননি এখন এই অবস্থায় শরীয়াতের হুকুম কী? অনুগ্রহপূর্বক কোরআন হাদিসের আলোকে জানিয়ে বাধিত করবেন বিশেষ দ্রষ্টব্য :স্ত্রীর হাতে রান্না করা খাবার খেয়েছেন

সমাধান:

بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما

প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তির স্ত্রীর উপর এক তালাকে রজয়ী কার্যকর হয়েছে। এখন স্বামী যদি স্ত্রীর ইদ্দতের মধ্যে অর্থাৎ ঋতুমতী হলে তিনটি ঋতু আর গর্ভবতী হলে সন্তান প্রসব হওয়ার আগেই মৌখিকভাবে তাকে ফিরিয়ে নেয় এবং বলে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিলাম অথবা স্বামী-স্ত্রী স্বরূপ কোন আচরণ স্ত্রীর সাথে হয়ে যায় তাহলে তাদের বৈবাহিক সম্পর্ক পুনর্বহাল হয়ে যাবে। আর যদি স্ত্রীকে এভাবে ফিরিয়ে নেওয়ার আগেই ইদ্দত শেষ হয়ে যায় তাহলে দু’জন সাক্ষীর উপস্থিতিতে মোহর ধার্য করে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হতে হবে।
o قوله تعالى في سورة البقرة(٢٢٩) الطلاق مرتان فامساكم بمعروف او تسريح باحسان o قوله تعالى في سورة البقرة (٢٨٨) وبعولتهن احق بردهن في ذلك ان ارادوا اصلاحا o اخرج الامام البخاري في صحيحه(٥٢٥١) عن عبد الله بن عمر رضي الله عنهما أنه طلق امرأته وهي حائض، فذكر عمر للنبي ﷺ، فقال:مره فليراجعها، ثم ليمسكها حتى تطهر. o اخرج الامام مسلم في صحيحه (١٤٧١) وكان عبد الله طلقها تطليقة واحدة، فحسبت من طلاقها، وراجعها عبد الله كما أمره رسول الله ﷺ o وفي التاتارخانية (٤/٤٠٠) فالصريح قوله انت طالق ومطلقة وطلقتك فهذا يقع به الطلاق الرجعي ويفتقر الى النية o وفي الهندية (١/٥٣٣) واذا طلق الرجل امراته تطليقة رجعية او تطليقتين فله ان يراجعها في عدتها رضيت بذلك او لم ترض...انتهى والله اعلم بالصواب

অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ